
লফ্রেড সরেন - শ্যামল হেমব্রম যাদের নিরীহ জিবনের বেচেঁ থাকার একমাত্র সম্বল জমি। জমি মানে এখানে জিবন ও জিবিকা। যখন এই জমি তাদের কাছ থেকে কেড়ে নিতে চাই ক্ষমতাশীনরা, তখন আলফ্রেড সরেন - শ্যামল হেমব্রম তাদের শেষ রক্তবিন্দু দিয়ে তা রক্ষায় সংগ্রাম করে। তার পরও শেষ রক্ষা হয় নাই, জমি আজ ক্ষমতাশীনদের দখলে। আর নিরীহ সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠী আজ খোলা আকাশের নিচে। নিজ দেশে আজ তারা উদ্বাস্তু।
গত ৬ নভেম্বর ২০১৬, সাওতালঁ আদিবাসী জনগোষ্ঠীদের উপর যে নারকিও হামলা চালানো হয়, তা মধ্যযুগিয় বরবর্তাকেও হার মানায়। মানুষ মানুষের উপর হামলা করবে কেন। মানুষের উপর তো হামলা করত হিংস্র জানোয়ার। তবে যারা নিরীহ সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠীর উপর হামলা করেছে তারা কী মানুষ রুপে জানোয়ার। হতেও পারে।
দেশের যেকোন এলাকা তুলনায় উতরবঙ্গ এলাকায় শীতকালে শীতের মাত্রা তুলনামূলক বেশি থাকে। মাঝমাঝে দুই-তিন দিন সুর্য দেখা যায় না। আপনাদের মনে থাকবার কথা, গত বছর আজকের এইদিনে খোলা আকাশের নিচে অবস্থান নিতে বাধ্য করা হয়েছিল নিরীহ এই সাওতালঁ আদিবাসী জনগোষ্ঠীকে, তারা আজও খোলা আকাশের নিচে। এই মানবেতর জিবনের শেষ কোথায়, এমন প্রশ্ন শুনবার মানুষ যে নাই!

দায় নেবার মানুষ কোথায়!
তবে যাদের কারনে, যাদের ষড়যন্ত্রে কারনে নিরীহ সাঁওতাল আদিবাসীরা আজও খোলা আকাশের নিচে সেই ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের কোন বিচার আজও হয় নাই।
আজও সাঁওতাল ন্যায় বিচার আশা করে। দেশকে ভালবাসে, দেশ ছেড়ে যাওয়ার কল্পনাও করে না।
ডেভিড চিরান
সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় সংসদ
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন( বাগছাস)
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




