দেখাদেখি দেখাদেখি করে চলে গেল ২০১৮ সাল। অনেক স্বপ্ন আর আসা পুরন হয়েছে, বাকি যা আছে তা ২০১৯ সালের জন্য। যায় হোক, যে অবস্থায় দিন কাটুক আমাদের আশাহত হওয়া উচিত না; উচিত হবে আশা বাঁচিয়ে স্বপ্ন দেখা। সব স্বপ্ন এখনি বা আগামীকাল পুরন হবে এমনটি নয়। তবে হবে।
বিশ্ব আশাবাদী মানুষদের মাঝে আমিও একজন, আর আপনি?
শুরু হল ২০১৯ সাল। অনেক আশা ও স্বপ্ন। নিজেকে নিয়ে, কাছের মানুষ, আপন মানুষদের নিয়ে; যেখানটায় থাকি বাংলাদেশ নিয়ে।
নতুন সালের শুরু আবার জাতীয় নির্বাচনের পরবর্তী দিনের থেকে। বলা যায় যা হবার তা গত বছর হয়েছে, প্রায় ১৭ থেকে ১৯ জনের মানুষের নিহত হওয়ার খবর দেখলাম। মনে হয়েছিল এটাই শেষ। দুঃখকর খবর হল মাত্র শুরু হল খবর পাতায় দেখলাম ফরিদপুরে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় মানুষের উপর, তাদের বাড়ি, জীবিকার উপর হামলা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ কবে প্রতিষ্ঠা হবে? এই প্রশ্ন রেখে শান্তি, সত্য, সুন্দরের দলে অবস্থান নেওয়ার আহবান জানিয়ে ; আবার নতুন সালের প্রথম দিনের শুভেচ্ছা এবং মঙ্গল কামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




