somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখে দাগের ভয় আর নয়

১৩ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুখে দাগ। দুশ্চিন্তায় রয়েছেন। কীভাবে তা দূর হবে, জানেন না। নানা পদ্ধতি অবলম্বন করেও কোনো লাভ হচ্ছে না। হয়তো আপনার ত্বকের ধরনে তা কাজ করছে না। তাই তো মুখের দাগ দূর করার নানা উপায়ের কথা জানিয়েছেন কিউবেলার রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান। ‘নানা কারণে মুখে দাগ হতে পারে। তবে ব্রণ থেকে দাগ হওয়ার আশঙ্কা বেশি থাকে; বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত। আবার অনেকের রোদে পোড়া, মেছতা, বয়সের ছাপসহ বংশগতির কারণেও মুখে দাগ হয়। এর জন্য সব সময় মুখ পরিষ্কার রাখতে হবে। সেই সঙ্গে তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলা, পর্যাপ্ত পরিমাণে ঘুম ও দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। তা না হলে মুখে ব্রণ দেখা দেবে। আর এই ব্রণে নখের সামান্য আঁচড় লাগলেই হয়ে যাবে দাগ। তাই কোনোভাবেই এ সময় মুখে নখ দেওয়া যাবে না।’

ব্রণের দাগ দূর করতে
ঘরোয়া পদ্ধতিতে নানা প্যাক তৈরি করে দাগের জায়গায় লাগিয়ে নিন। এতে করে দাগ অনেকখানি কমে আসবে।
 চন্দন গুঁড়োর সঙ্গে একটু গোলাপজল মিশিয়ে মুখে লাগান। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
 শুধু মধু প্রতিদিন দাগের ওপর লাগাতে পারেন। এতে করে দাগ কমে আসবে। তবে খেয়াল রাখবেন, আপনার ত্বকে মধু সহনীয় কি না।
 তৈলাক্ত ও সাধারণ ত্বকে শসা ও আলুর রস দিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন এ রস ব্যবহার করতে পারেন।
 শুধু তৈলাক্ত ত্বকে টক দই, লেবুর রস ও আটা মিশিয়ে প্যাক তৈরি করে নিন। সপ্তাহে দুই দিন এটি ব্যবহার করুন।
 অ্যালোভেরার রস প্রতিদিন দাগের জায়গায় লাগালে দ্রুত তা কমে যাবে।
 তৈলাক্ত ত্বকে মুলতানি মাটি, লেবুর রস ও টক দই মিশিয়ে ব্যবহার করুন। এতে উজ্জ্বলতা বাড়বে, দাগও কমবে।
 মিশ্র ও সাধারণ ত্বকে দাগ হলে ল্যাভেন্ডার তেল লাগাতে পারেন।
 যেকোনো ত্বকের দাগ কমাতে পাকা কলার পেস্ট ব্যবহার করতে পারেন।
 রসুন ও লংয়ের মিশ্রণ করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিন। সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন।
 নারকেল তেল ও টি-ট্রি অয়েল প্রতিদিন দুবার করে দাগের জায়গায় ব্যবহার করা যেতে পারে।
 টমেটোর রস মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতেও দাগ দূর হয়।
 কাঁচা হলুদ ও মধুর মিশ্রণ ব্যবহার করতে পারেন।
এ ছাড়া রোদে পোড়া, অতিরিক্ত আগুনের তাপে দাগ কিংবা মেছতার দাগ ঘরোয়া পদ্ধতি দূর করতে পারেন।
 নিয়মিত লেবুর রস মুখে দিতে পারেন।
 গুঁড়ো দুধ ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন।
 অ্যালোভেরা জেল ও আলুর পেস্ট নিয়মিত মুখে লাগাতে পারেন।
 আমন্ড অয়েল ও মধু মুখে লাগিয়ে হালকা করে ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
 কমলার খোসার গুঁড়ো ও কাঁচা দুধের মিশ্রণ দাগ দূর করতে নিয়মিত ব্যবহার করতে পারেন।
 মেছতার জায়গায় লেবুর রস, সামান্য ভিনেগার ব্যবহার করা যেতে পারে। কেউ চাইলে অল্প পরিমাণে পানি মিশিয়ে নিতে পারেন।
 লেবুর রস, মধু ও কাঁচা পেঁপে মিশিয়ে প্যাক তৈরি করুন। দাগ কমাতে এটি ব্যবহার করতে পারেন।
তবে বেশি দাগ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এ ছাড়া আপনার ত্বকের উপযোগী উপাদান ব্যবহার করুন। বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন লোশন লাগাতে ভুলবেন না। প্রসাধনসামগ্রী দেখেশুনে কেনা উচিত। সেটি যেন ভালো মানের হয়, তা খেয়াল রাখবেন।




৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×