somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ - ‘দ্য আর্চিস’

১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




Netflix এ বিখ্যাত আর্চি কমিকসের ক্যরেকটারদের নিয়ে নির্মিত হয়েছে 'দ্য আর্চিস। রিলিজের আগেই ছবিটি বহুল আলোচিত হয়েছে কারণ এই মুভিতে অভিনয় করেছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা, শাহরুখ খানের মেয়ে সুহানা খান এবং শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর । ষাটের দশকের এংলো ইন্ডিয়ান পটভুমিতে নির্মিত হয়েছে ছবিটি। '' গ্রীণ পার্ক'' নামে একটি কমিউনিটি পার্ক ধ্বংস করে হোটেল বানানোর পায়তারা করে জনৈক হোটেল ব্যবসায়ী। আর্চি এবং তার ফ্রেন্ডসরা কিভাবে ঠেকায় এই জঘন্য পরিকল্পনা , তার উপড় ভিত্তি করেই নির্মিত হয়েছে মুভিটি।

আর্চি কমিকস আমাদের কৈশর ও তারুন্যে খুবই জনপ্রিয় ছিল। আমেরিকান হাইস্কুলের পটভুমিতে নির্মিত কমিক্স, উপন্যাস ও টেলি সিরিয়ালগুলো সর্বকালেই জনপ্রিয়। এখনো মনে পড়ে বিটিভিতে Beverly Hills , Family Ties ইত্যাদি সিরিয়ালগুলোর কথা। জোয়া আখতার আর্চির ক্যারেকটারদের নিয়ে নাচে গানে ভরপুর একটা মিউজিকাল বানাতে চেষ্টা করেছে। কতটা সফল হয়েছে তা এই প্রজন্মের তরুন তরুনীরা ভাল বলতে পারবে। আমার আশি নব্বই দশকের তারুন্যের দৃষ্টিতে মুভিটি নিতান্তই সাদামটা লেগেছে। নাচ গানের সাথে জোড়ালো কোন কাহিনী থাকলে ভাল লাগতো। দর্শকদের একটানা ধরে রাখার মত কোন ম্যজিক ছিল না ছবিতে।

এবার আসি বিভিন্ন চরিত্রে তারকাদের অভিনয় প্রসঙ্গে। আর্চি কমিক্সের লেডি কিলার হাসি খুশি আর্চি অ্যান্ড্রুজ চরিত্রে অভিনয় করেছে অগস্ত্যা নন্দা।প্রথম ছবিতেই অগস্ত্যা নন্দাকে যথেষ্ঠ সম্ভবনাময় বলে মনে হয়েছে। দেখতে সুদর্শন ও অভিনয়ে জড়তা নেই। সহজ-সরল, মিষ্টি বেটি কুপারের চরিত্রে অভিনয় করেছে শ্রীদেবী কন্যা খুশি কুপার। আসলেই খুবই মিষ্টি দেখতে খুশি। বেটি কুপার চরিত্রিটার প্রতি যথেষ্ঠই সুবিচার করেছে খুশি কাপুর। ষাটের দশকের লুকে তাকে বেশ ভাল মানিয়েছে। সব শেষে আসি দুর্দান্ত সুন্দরী ভেরোনিকা চরিত্রে অভিনয় করা কিং খান এর কন্যা সুহানা খান প্রসঙ্গে। এ কথা বলার অবকাশ রাখে না যে, কিং খান এর মেয়ে বলেই সে অভিনয়ে সুযোগ পেয়েছে। হিন্দি সিনেমায় অভিনয় করার মত গ্ল্যমারাস চেহারা বা অভিনয় কোনটাই তার নাই। পুরো ছবিতে তাকে ভেরোনিকা নয় কিং খানের মেয়ে বলেই মনে হয়েছে। আমার মনে হয়েছে সুহানার অভিনয়ে না আসাই উচিত ছিল। সোস্যাল মিডিয়ায় সুহানাকে নিয়ে খুবই ট্রল হচ্ছে।

বলিউডে তারকাদের সন্তানদের আধিপত্য নিয়ে সব সময়ই সমালোচনা চলে। তারকা সন্তান বলেই জলদি জায়গা পেয়ে যায় তাঁরা। কথাটা আসলে খুবই সত্য । অভিনয়কে প্রাধান্য দিলে এই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করা তরুন তরুনীরা বেশি ভাল কাজ দেখিয়েছে। তবে এটাও ঠিক সুযোগ পেলেও, ভাল কাজ দেখাতে না পারলে তারকাদের সন্তানেরাও কাংখিত সাফল্য পেতে সমর্থ হয় না। তাই সময়ই নির্ধারন করবে কে টিকে থাকতে পারবে আর কে নয়।

ছবিসুত্র ঃ গুগল

সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৪
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ খোকার অভিমান

লিখেছেন ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬


খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।

বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে। 

কত কাজই... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

×