somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৮শে ফেব্রুয়ারী আত্মপ্রকাশ ঘটছে বহুল আকাংখিত তৃতীয় শক্তির

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে বহুল প্রত্যাশিত নতুন রাজনৈতিক দল আসছে আগামি ২৮শে ফেব্রুয়ারী । অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামই হচ্ছেন নতুন এই দলের প্রধান। নাহিদ আজ পদত্যাগ করে ছাত্র -জনতার কাতারে দাড়ানোর ঘোষনা দিয়েছে। বৈষম্যবিরোধি আন্দোলনে নেতৃত্ব দেয়া নাহিদ সহ অন্যান্য কেন্দ্রীয় সমন্বকেরা এই নতুন দলের নেতৃ্ত্ব স্থানীয় পদে থাকবে। আসিফ ও মাহফুজ ছাত্রদের প্রতিনিধি হিসেবে এখনো অন্তবর্তী সরকারে থাকবে। তবে পরবর্তীতে তারাও পদত্যাগ করে এই নতুন দলে যোগ দেবে।

বৈষম্যবিরোধি আন্দোলন নিয়ে নতুন করে কিছু বলার নাই। পুরো জাতি এই আন্দোলনের প্রত্যক্ষদর্শী। কেন্দ্রীয় সমন্বয়কেরা বারবার বলছে যে, এই অভুতপুর্ব আন্দোলনের সাফল্যের দাবীদার ছাত্র জনতা সবাই। কিন্ত এই আন্দোলনের সাফল্যের দাবীদার হিসাবে অনেকেই ইদানিং আবির্ভুত হচ্ছে এবং ইনিয়ে বিনিয়ে সব ক্রেডিট তাদের বলে জাহির করতে চাইছে। যাইহোক কে কি বলে তাতে আসলে কিছু যায় আসে না। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রচলিত হাতিয়ার হচ্ছে মিথ্যাচার। এই মিথ্যাচারে রাজনৈতিক দলগুলো কেউই কারো চাইতে কোন অংশে কম যায় না। তাই নতুন দলকে প্রতি মুহুর্তে লড়তে হবে মিথ্যাচারের সাথে।তবে তাদের সবচেয়ে বড় শক্তি তারুন্য । তারুন্য সব সময়ই সত্যের সঙ্গ দেয়। কাজেই তাদের যে কোন মূল্যে সত্যের সাথে থাকতে হবে। তাহলে তারা জনগনকে বৈষম্যবিরোধি আন্দোলনের সময় যেভাবে পাশে পেয়েছিল, রাজনৈ্তিক ময়দানেও সেভাবে পাবে।

নতুন রাজনৈ্তিক দলকে কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করে দমাতে চাইছে অনেকেই। সত্য বলতে কি দেশের ভালর জন্য যদি আসলেই কিং এর সহায়তায় এই দল গঠিত হয় , তবে সবচেয়ে উপকৃত হবে এই দেশের অভাগা জনগন। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে পরিবার তন্ত্রের লুটেরা ডাকাতেরা। তবে বাস্তবতা হচ্ছে ডক্টর ইউনুস কেবলই শুভাকাংখী হবেন এই নতুন দলের কিন্তু সরকারী কোন সাহায্য তিনি দেবেন না। কারন উনি ডঃ ইউনুস । ক্ষমতাকে তিনি প্রচলিত দুই রাজনৈ্তিক দলের মত পারিবারিক সম্পত্তি মনে করেন না।

নতুন এই রাজনৈ্তিক দল এ দেশের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভুত হতে যাচ্ছে। এক ঝাক অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তারাও নতুন এই দলে যোগ দিয়েছেন। তারা তাদের সামরিক জ্ঞান ও কৌশল দিয়ে দলকে সহায়তা করতে চান। সামনে হয়ত আরো অনেক নতুন নতুন চমক দেখা যাবে নতুন দলে। মানুষ এখন পরিবর্তন চায়। যে কোন মূল্যে দেশে আইনের শাষন দেখতে চায়। ৩৫শে জুলাই নাহিদরা যে এক দফা দাবি জানিয়েছিল, তা ছিল ফ্যসিবাদ এর বিলুপ্তি এবং নতুন রাজনৈ্তিক বন্দোবস্তের ঘোষনা। জুলাই এর শহীদের রক্ত ছুয়ে যে প্রতিজ্ঞা তারা করেছিল, তা বাস্তবায়ন করতে তারা বদ্ধ পরিকর।

৫৩ বছরে অনেকতো দেখলাম রাজনৈ্তিক দলগুলোর কুৎসিত রাজনীতি। সিস্টেমকে এমন এক পর্যায়ে এরা দাড় করিয়েছে যেখানে আইন শৃংখলা বাহিনী ও বিচার বিভাগ ক্ষমতাসীন দলের সেবাদাসে পরিনত হয়ে দেশকে পরিনত করেছে অপরাধের স্বর্গ রাজ্যে। অপরাধীদের এই দেশে পুলিশ ধরলেও টাকার বিনিময়ে ছেড়ে দেয় , মামলা হলেও বিচারকরা তা নিয়ে বানিজ্য করে। যেভাবেই হোক এই গলে পচে যাওয়া সিস্টেমকে ভেঙ্গে নতুন এক সিস্টেম তৈরী হতে হবে যেখানে দেশের নাগরিকেরা এই ভয়ঙ্কর বিশৃংখলা থেকে মুক্তি পাবে। পরিবারতন্ত্র থেকে জাতি মুক্ত হতে পারলেই সম্ভব এই নতুন রাজনৈ্তিক বন্দোবস্ত কায়েম হওয়া।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৮
১৬টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×