somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্যার পাঁচ বছর , স্যার দালালদের কথা শুনবেন না , স্যার এভাবে আমাদের ফেলে যাবেন না

০৮ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে এবার কোরবানির জন্য প্রস্তুত করা এক কোটি ২৪ লাখ ৩৭ হাজার পশুর মধ্যে ৭০ শতাংশ সরবরাহ করা হয় দেশের তিনটি বিভাগ থেকে। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার কালের কণ্ঠকে বলেন, ''‘দেশীয় পশুতেই এবারের কোরবানি করা সম্ভব হবে। ঘুরে দাঁড়িয়েছে স্থানীয় খামারিরা। স্থানীয় পর্যায়ে পশু উৎপাদন বেড়েছে। যার কারণে পশু আমদানি প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। অবৈধভাবে পশু অনুপ্রবেশে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে''। সব মিলিয়ে এবার গরু , খাসির দাম ছিল সহনীয় পর্যায়ে। তবে খুব বেশি দামী গরুগুলো বিক্রি হয়নি ক্রেতার অভাবে। আল্ট্রা ধনীরা এইবার আর কুরবানির হাটকে নিলামের হাট বানানোর সুযোগ পায়নি।




১২টি সিটি করপোরেশনের ৪৮৭টি ওয়ার্ড—১০০% বর্জ্য অপসারণ রাত ১০টার মধ্যেই। আমার জীবনে সিটি কর্পোরেশনকে এরকম করিৎকর্মা ভুমিকায় কখনই দেখি নাই। দেশের কুরবানির ঈদ আমার বিভীষিকাময় মনে হত বরাবরই। রক্তাক্ত রাস্তাঘাট ও গন্ধের কারনে রাস্তায় বের হবার কথা মনে হলেই গায়ে জ্বর আসতো। তবে এবার বিদেশে যেভাবে সিস্টেমেটিকভাবে কুরাবনির আয়োজন করা হয়, আমাদের দেশেও অনেকাংশেই তা সম্ভবপর হয়েছে।



২০২৪ এর জুলাই মাসে যাদের রক্ত ও অঙ্গহানির বিনিময়ে আজ দেশে এত ইতিবাচক পরিবর্তনসমুহ দেখতে পাচ্ছি , তাদের কথা আমরা কয়জন মনে রেখেছি? দেশের প্রচলিত রাজনৈ্তিক দলগুলোকেতো দেখি না তাদের পাশে। শহীদ ও আহতদের পাশেতো কেবল দেখি জুলাই বিপ্লবের কান্ডারি এনসিপি নেতাদের। ফেসবুকে দেখলাম জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এই পবিত্র ঈদুল আযহাকে উদযাপন করছে ২৪ এর গনঅভ্যুত্থানের শহীদ পরিবারদের সাথে - আহতযোদ্ধাদের সাথে এবং বিভিন্ন অঞ্চলের দু:স্থ ও অসহায় মানুষকে সাথে নিয়ে।ঢাকায় এবং ঢাকার বাইরেও প্রায় সকল জেলাতেই এনসিপির সংগঠকরা তাদের সাধ্যমত শহীদ ও আহত পরিবারগুলোতে কুরবানির মাংশ বিতরন করেছে। হাসনাত আব্দুল্লাহ যেভাবে বৃষ্টির মাঝে ছুটে ছুটে মাংশ বিলি করেছে ,সেসব ছবি দেখলেতো অজান্তেই চোখে জল এসে পড়ে । খুব খুশী হতাম দেশের বৃহত্তম রাজনৈ্তিক দলের নেতাদের এভাবে ছুটে বেড়াতে দেখলে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমাদের দেখতে হয় যে, এত রক্তপাতের বিনিময়ে পুনরায় রাজনীতিতে ফিরতে সক্ষম হওয়া বিএনপি নেতারা চরম অকৃতজ্ঞ ও নিল্লজ্জের মত কেবলই ক্ষমতায় যেতে চাইছে। তাদের কথাবার্তায় না আছে দেশ , না আছে জনগন , না আছে জুলাই গনঅভ্যূ্থানের শহীদ ও আহতদের স্মরন। তাইতো ঈদের সকালে নামাজ পড়তে যাওয়া ডক্টর ইউনুস ক্ষনিকের জন্য জনগনের কাছাকাছি হওয়া মাত্র শোনা যায় জনগনের সম্মিলিতভাবে চিৎকার '' স্যার পাঁচ বছর , স্যার দালালদের কথা শুনবেন না , স্যার এভাবে আমাদের ফেলে যাবেন না ''।


তথ্যসুত্র ঃ কালের কন্ঠ
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭
১২টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

এটা কিছু হলো? সাইকেলকে আরও দামি করার প্রয়োজন কী?

লিখেছেন মুনতাসির, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৫

জাতীয় বাজেটের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো অনেক সময় বড় শিরোনামে আসে না। করপোরেট কর, ব্যাংকিং, রাজস্ব ঘাটতি, বড় প্রকল্পের খবরের ভিড়ে কিছু সিদ্ধান্ত নীরবে ঢুকে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

×