বাংলাদেশী চলচ্চিত্র শিল্পের উন্নয়নে আপনিও অংশ নিন
উন্নত প্রযুক্তি ব্যাবহার করে বাংলাদেশে আন্তর্জাতিক মানের বিগ বাজেটের চলচ্চিত্র নির্মাণের জন্য আপনাদের সহযোগীতা প্রয়োজন। প্রথম পর্যায়ে আপনারা যে সকল বিষয়ে সহযোগীতা করবেন:
* ভাল কাহিনী
* গান
ভাল কাহিনী এবং গান লিখে পাঠান আমাদের ইমেইল অ্যাড্রেসে। লেখা মনোনীত হলে আপনাকে পুরষ্কৃত করা হবে। Email: [email protected]
লক্ষ করুন:
* বর্তমানে টেলিভিশন চ্যানেল গুলো কিছু পরিচ্ছন্ন ছবি বানাচ্ছে যেগুলোকে মানুষ ভাল ছবি বলে আখ্যা দিলেও প্রকৃতপক্ষে তা হচ্ছে টেলিফিল্ম বা লম্বা নাটক। আমরা টেলিফিল্ম বানাতে চাচ্ছি না। আমাদের সিনেমা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে হলিউড সিনেমার মত। অতএব আপনাকে টেলিফিল্ম এবং সিনেমার পার্থক্য মনে রাখতে হবে। এবং মনে রাখতে হবে এটা চিরাচরিত বাংলা চলচ্চিত্র নয়। এই ছবি গুলো সারা বিশ্বে মুক্তি পাবে।
* লেখা অবশ্যই আপনার নিজের মৌলিক লেখা হতে হবে। কোন অবস্থাতেই নকল কাহিনী এবং গান গ্রহন করা হবে না।
* রোমান্টিক, অ্যাকশন, অ্যাডভেঞ্চার, কমেডি, হরর, সুপার ন্যাচারাল সহ যে কোন ক্যাটাগরিতে লেখা পাঠাতে পারবেন।
* পরবর্তীতে আরো অন্য সহযোগীতা চাওয়া হবে।
* কোন পরামর্শ, আইডিয়া থাকলে নীচে ওয়ালে কমেন্ট করুন অথবা ইমেইল করুন। Email: [email protected]
* দয়া করে লেখার সাথে আপনার পূর্ণ নাম, ঠিকানা, ইমেইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার উল্লেখ করবেন যেন প্রয়োজনে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি।
* যেহেতু Event-এ একটি তারিখ দিতে হয়, তাই তারিখ দেওয়া হয়েছে। তবে আপনি যে কোন সময় লেখা পাঠাতে পারবেন। এটি একটি চলমান প্রক্রিয়া।
* লেখা মনোনীত হলে আপনাকে পুরষ্কৃত করা হবে।
* Facebook-এ অন্য বাংলাদেশীদেরকে Invite করুন এই Event-এ Join করার জন্য।
* এই Event টি Share করুন।
* Facebook-এ যাদের page আছে তারা দয়া করে এই Event টি Promote করুন।
বিস্তারিত জানতে
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



