ঢাকা ক্লাবে ফরহাদ মাযহারকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে এটা আমার লেখার বিষয় নয়। তারপরও একটু এই বিষয়টি নিয়ে লিখলাম।
একটি প্রতিষ্ঠানের নিজেস্ব ড্রেস কোড থাকতে পারে একটা স্বাভাবিক। কিন্তু প্রশ্নগুলো অন্য জায়গায়। ফরহাদ মাযহার তিনি ঢাকা ক্লাবের অতিথি হয়ে সেখানে যাননি। গিয়েছিলেন ঢাকা ক্লাবের কোন ব্যক্তির ভাড়া নেওয়া হলরুমে আয়োজিত প্রোগ্রামে। প্রশ্ন হল
১. তাদের ড্রেস কোড কি শুধু ঢাকা ক্লাবে সদ্যসদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? ২.নাকি এই রাজ্যে ঢুকলেই এই আইন প্রযোজ্য?
যদি ২য়টি হয়ে থাকে তাহলে বলি তারা হল ভাড়া দেওয়ার সময় চুক্তিতে ড্রেস কোডের কথা উল্লেখ্য করা দরকার। যদি চুক্তিতে না করে থাকতে তাহলে ঢুকতে না দেওয়াটা ঠিক হয়নি।
এবার প্রধান বিষয়ে আসি।
এই সেই ঢাকা ক্লাব বছরখানিক আগে আমাদের স্বাধীনাতার অন্যতম স্মৃতিবিজড়িত সোহরাওদি উদ্যান দখল করে তাদের প্রমোদ ক্ষেত্রে গলফ ক্লাব বানাতে চেয়েছিল। হাজার হাজার গাছ তার কেটে ফেলার প্রস্তুতি নিয়ে ছিল। যদিও পরিবেশবাদীদের বাধার কারণে তাদের প্রমোদ পল্লী তৈরি হয়নি।
গুটিকয়েক কয়েক ব্যক্তির গলফ খেলার চাহিদা মেটাতে বাঙ্গালী মুক্তিযুদ্ধের অন্যতম ইতিহাসের স্বাক্ষর সোহারাদি উদ্যানকে গ্রাস করেত চেয়েছিল।
বিষয়টি যে না বুঝে করেছিল তা কিন্তু নয়। তারা পরিকল্পিত ভাবে দেশের স্বাধীনতা নিদেশনকে মুছে দেবার চেষ্টা করেছে। এই গুটি কয়েক ব্যক্তির ব্যক্তি স্বার্থবিরোধী কর্মকান্ডে নিয়োজিত। তারা দেশের নব রাজাকার। তাদের কঠোর-দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করিছ।
কথিত আছে ১০লক্ষ টাকা কিংবা তার বেশি টাকা নাকি ডোনেশান দিতে হয় এই ক্লাবের মেম্বার হতে !!!!!! দশ লক্ষ+ টাকায় মেম্বারশীপ কি মধু আছে এই ক্লাবে?
আমি ব্যক্তিগত ভাবে তার প্রতিবাদকে সমর্থন করলাম। ধন্যবাদ জানাই পালিয়ে না আসার জন্য। প্রতিবাদ হোক, কঠোর প্রতিবাদ, পাল্টাতে হবে এই কথিত আইন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


