somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ট্যান্ডার্ড চার্টার্ডকে ৩৪ কোটি ডলার জরিমানা

১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইরানের সঙ্গে ২৫ হাজার কোটি ডলার লেনদেনের তথ্য গোপন করার অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩৪ কোটি ডলার জরিমানা দিতে রাজি হয়েছে ব্রিটেনের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তবে ব্যাংকটির বিরুদ্ধে অভিযোগের তদন্ত চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে লেনদেন করার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে শুনানি অনুষ্ঠানের এক দিন আগেই ব্যাংকটি এ সমঝোতা করল।

গত মঙ্গলবার নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল সার্ভিস (ডিএফএস) স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে এ সমঝোতার কথা ঘোষণা করেছে। জরিমানা দিতে রাজি হওয়ায় বুধবারের শুনানি মুলতবি করা হয়েছে। এদিন ব্যাংকটির আত্মপক্ষ পক্ষ সমর্থনের কথা ছিল।

সমঝোতার শর্ত অনুযায়ী ব্যাংকটি আগামী দুই বছর তাদের সব লেনদেন খতিয়ে দেখতে এবং যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করার অভিযোগ তদন্তে সহযোগিতা দিতে রাজি হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (অর্থমন্ত্রণালয়) জোর দিয়ে বলেছে, স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে সমঝোতা হলেও তারা অভিযোগের তদন্ত বন্ধ করবে না।

এ ব্যাপারে ট্রেজারি ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা বলেছেন, “আমাদের তদন্ত চলবে। যে কানো অনিয়মের ব্যাপারে স্ট্যান্ডার্ড চার্টার্ডকে জবাবদিহিতার মধ্যে রাখতে অর্থমন্ত্রণালয় আমাদের নিয়মনীতি এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করবে।”

এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ উপযুক্ত তা নির্ধারণে তারা কাজ চালিয়ে যাবে।

৩৪ কোটি ডলার জরিমানা দিতে রাজি হওয়ার কথা স্বীকার করে স্ট্যান্ডার্ড চার্টার্ড বলেছে, শেয়ারহোল্ডার এবং গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনা করে এটা তাদের ‘বাস্তববাদী’ পদক্ষেপ।

ব্যাংকের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে তারা কথা বলছেন। খুব শিগগির একটা সমাধানে যাবেন তারা।

উল্লেখ্য, নিউক্লিয়ার কর্মসূচি বিতর্কে গত দশকেই ইরানের ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং অবরোধ এখনো রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ অভিযোগ করেছে, যুক্তরাজ্যের ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড মার্কিন অবরোধ উপেক্ষা করে গোপনে ইরানের সঙ্গে ২৫ হাজার কোটি ডলার লেনদেন করেছে ।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জমজম

লিখেছেন রাজীব নুর, ১৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৩



মরুভূমির দেশ সৌদি।
প্রচন্ড গরম। নবীজির আমলের আগে থেকেই পানির বড় অভাব মক্কায়। একদিন একটা কূপ আবিস্কার হলো। সেই কূপ নিয়ে আছে হাজার রকম গল্প। জমজম কূপ! অবাক করা... ...বাকিটুকু পড়ুন

Rest in peace Kaarina Kaisar

লিখেছেন রিয়াজ হান্নান, ১৬ ই মে, ২০২৬ ভোর ৫:১৫


34th July, 2024.
Dhaka, Bangladesh ...বাকিটুকু পড়ুন

আল্লাহ কি শুধু মক্কায় রয়?

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৬ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৯

মক্কা গিয়ে "আল্লাহ খোঁজো" আল্লাহ শুধু মক্কায় রয়?
পাশের ঘরে ভুখা জাগে নিভৃতে তার রাত ফুরোয়।
পাশের ঘরের ভুখা জানে রাত কিভাবে প্রভাত হয়!
— শ্রাবণ আহমেদ ...বাকিটুকু পড়ুন

আব্বাসীয় কুরাইশ এবং তাদের হানাফী অনুসারী আল্লাহর সবচেয়ে বেশী প্রিয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই মে, ২০২৬ বিকাল ৫:১৭



সূরাঃ ১০৬ কুরায়শ, ১ নং ও ৩ নং আয়াতের অনুবাদ-
১। যেহেতু কুরায়শের আসক্তি আছে
২। আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্মে সফরের
৩। কাজেই তারা ইবাদত করুক এ ঘরের... ...বাকিটুকু পড়ুন

রাঙা কমল-কলি দিও কর্ণ-মূলে, পর সোনালি চেলি নব সোনাল ফুলে......

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৬ ই মে, ২০২৬ রাত ১১:১৬


সেই ছোটবেলায় আমার বাড়ির কাছেই একটা বুনো ঝোপঝাড়ে ঠাসা জায়গা ছিলো। একটি দুটি পুরনো কবর থাকায় জঙ্গলে ছাওয়া এলাকাটায় দিনে দুপুরে যেতেই গা ছমছম করতো। সেখানে বাস করতো এলাকার শেষ... ...বাকিটুকু পড়ুন

×