somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বজোড়া রাসেলের কাজ

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ধানখেতের পাশে কয়েকজন যুবকের হাতে ল্যাপটপ। একমনে তাঁরা কাজ করে চলেছেন। তাঁদের পেছনে দাঁড়িয়ে রাসেল আহমেদ। কেউ একটু সমস্যায় পড়লেই কীভাবে সমাধান করা যায়, তা দেখিয়ে দিচ্ছেন তিনি। ভেড়ামারা ডিগ্রি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র রাসেল। শূন্য থেকে শুরু করে আকাশছোঁয়ার দিকে এগিয়ে যাচ্ছেন এই যুবক। শুধু একা কাজ করে সফল হচ্ছেন, ভালো আয় করছেন, এমন নয়; গ্রামের অনেককেই নিজের কাজের সঙ্গে যুক্ত করেছেন। শিখিয়ে-পড়িয়ে তাঁদের দিচ্ছেন ভালো আয় করার পথের সন্ধান।
এখন প্রতি মাসে রাসেল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রামে বসেই বিদেশের আউটসোর্সিং কাজ করে দেড় থেকে দুই লাখ টাকা আয় করছেন। কীভাবে তা সম্ভব হলো? জানা যাক বিস্তারিত।
২০০৯ সালে গ্রামের বাজারে একটি দোকানে হঠাৎ কম্পিউটার দেখে থমকে দাঁড়ান রাসেল। প্রতিদিন কলেজ ছুটির পর সেই আশ্চর্য বস্তুটির কাছে হাজির হন। দেখতে দেখতে তাঁর মনে ইচ্ছা জাগে, কম্পিউটার শিখতে হবে।
রাসেলের জন্ম ১৯৮৯ সালে। বাবা মকবুল হোসেন পেশায় দরজি, মা রেহানা পারভীন গৃহিণী। মা-বাবা আর তিন ভাইবোনের সংসার চলে কায়ক্লেশে। কিন্তু কম্পিউটার তত দিনে জাদু করেছে রাসেলকে। তিনি বায়না ধরেন, পড়ালেখার পাশাপাশি কম্পিউটারের কাজ শিখবেন। ছেলের ইচ্ছা পূরণ হয় মায়ের বিয়ের কানের দুল বিক্রি করে। একটি কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রে ভর্তি হয়ে যান রাসেল আহমেদ। মাসিক ১০০ টাকা বেতনে একটি চাকরিও জুটিয়ে ফেলেন।
কাজ করতে করতেই জানতে পারেন ইন্টারনেট থেকে আয় করা যায়। শুরু করেন ওয়েব ডিজাইন শেখা। একদিন পত্রিকার মাধ্যমে জানতে পারেন উপজেলা ই-সেন্টারে উদ্যোক্তা নিয়োগ হবে। সেখানে আবেদন করেন, চাকরিও পেয়ে যান। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলামের সহযোগিতায় অনলাইনে আয় সম্পর্কে আগ্রহী হন। এ সময় খুলনাতে এক প্রশিক্ষণে গিয়ে আউটসোর্সিংয়ের কাজ পাওয়ার ওয়েবসাইট ওডেস্ক ডট কমে তিনি অ্যাকাউন্ট খোলেন। একটা কাজও পেয়ে যান। কাজটি ঠিকঠাক করায় আরও কাজ আসতে থাকে। প্রথম মাসেই আয় ১৫ হাজার টাকা। সেটা ২০১০ সালের শেষের দিকের কথা।
এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি রাসেল আহমেদকে। আউটসোর্সিং কাজের জন্যই ইংরেজি ভাষা শিখতে থাকেন, সঙ্গে ওয়েব ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং।
গত অক্টোবর মাসে রাসেলের আয় হয়েছে দুই লাখ টাকা। ‘ডিজাইনিংওয়ে’ নামে নিজের একটি কোম্পানি তৈরি করেছেন। এই কোম্পানি বিভিন্ন বিদেশি গ্রাহকের কাজ করে দেয়। ওডেস্কের মতো ওয়েবসাইটের মাধ্যমে না গিয়ে সরাসরিও অনেক কাজ পান তিনি। রাসেল বলেন, ‘আমি বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি। এত সীমাবদ্ধতা থাকার পরও আমি আমার কোম্পানিতে বাংলাদেশি মানুষদের প্রাধান্য দিচ্ছি।’
ভেড়ামারার গ্রামে বসে রাসেল এখন কানাডার মেশিন রিসার্চ অ্যান্ড সফটওয়্যার ফাউন্ড্রি লিমিটেডে চাকরি করেন। বেতন পান মাসে দেড় লাখ টাকা। যুক্তরাষ্ট্রের এটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরিও করেন। অস্ট্রেলিয়ার একজন উদ্যোক্তার সঙ্গে অংশীদার হয়ে চালাচ্ছেন একটি অনলাইন বিপণনপ্রতিষ্ঠান (ইয়োরমার্কেটিংসেলস)। রাসেলের অস্ট্রেলীয় অংশীদার স্থায়ীভাবে তাঁকে সে দেশে গিয়ে থাকা ও কাজ করার প্রস্তাব দিলেও হাসিমুখেই তা ফিরিয়ে দিয়েছেন তিনি। গ্রামের বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পেয়েছেন। ফলে আউটসোর্সিংয়ের কাজটি আরও গতি পেয়েছে। রাসেলের ভাষায়, ‘এ দেশের সুযোগ-সুবিধায় বড় হয়েছি, তাই বিদেশে যাব না। আমি আমার গ্রাম থেকেই দেশকে অনেক উঁচুতে নিয়ে যেতে চাই।’
অনলাইনে যে কেউ যেকোনো জায়গা থেকে যেন কাজ শিখতে পারেন, সে জন্য আর আর ফাউন্ডেশন (http://www.rrfoundation.net) নামে একটা ওয়েবসাইট তৈরি করেছেন রাসেল। উদ্দেশ্য, তথ্যপ্রযুক্তি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করা। এই সাইটের ভিডিও টিউটোরিয়ালগুলো কম্পিউটারে নামিয়ে নিয়ে যে কেউ আউটসোর্সিং শিখতে পারবেন। পুরোটাই বিনা মূল্যে। এভাবেই নিজের গ্রামে থেকে রাসেল ছড়িয়ে পড়ছেন দেশময়, বিশ্বময়। দেশকে নিয়ে যাচ্ছেন আরও উঁচুতে।
 আমিই বাংলাদেশ নিয়ে পরামর্শ ও তথ্য যোগাযোগ: [email protected]
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×