বিয়েতে রাজি না হওয়ায় অ্যাসিড ছোড়ে মনির
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ে করতে রাজি না হওয়ায় কারণে ইডেন কলেজের ওই ছাত্রীর ওপর অ্যাসিড ছুড়েছেন মনির উদ্দিন (২৭)। তাঁর স্বীকারোক্তির বরাত দিয়ে আজ শুক্রবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম। সকাল ১০টায় রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের তথ্য কেন্দ্রে এই ব্রিফিং দেওয়া হয়।
মনিরুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করে মনির উদ্দিন বলেন, দুই-তিন বছর আগে মনিরের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে হয়েছিল। ছয়-সাত মাস আগে তাঁদের ছাড়াছড়ি হয়ে যায়। ঘটনার দিন জরুরি কথা আছে বলে মনির ছাত্রীকে রাজধানীর চাঁনখার পুল কাজী অফিসে নিয়ে জোর করে বিয়ে করতে চান। ছাত্রীটি এতে রাজি না হওয়ায় মনির তাঁকে ছুরিকাঘাত করেন ও গায়ে অ্যাডিস ছুড়ে পালিয়ে যান।
উপকমিশনার জানান, খাগড়াছড়ির কুরকুটিছড়ি গ্রামের আমলকী বিক্রেতা রংগু চৌধুরীর বাড়ি থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে তিনি মিয়ানমার পালানোর চেষ্টা করে। রংগুর স্ত্রীর সহযোগিতায় গতকাল সকালে ডিবির একটি দল মনিরকে গ্রেপ্তার করে। এর আগে দুদিন অতিরিক্তরিক্ত উপ কমিশনার মোহাম্মদ মোখলেসুর রহমানের নেতৃত্বে ডিবির দুটি দল রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এলাকায় মনিরকে গ্রেপ্তারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির পালিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের মৃত আবু তাহেরের ছেলে মনিরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড নেয়ার আবেদন করা হবে। এ জন্য তাকে আজ আদালতে পাঠানো হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুন