টিভি চ্যানেল ও পত্রিকায় কাজ করতে গিয়ে কিছু শব্দের সাথে পরিচিত আমরা সাংবাদিকরা সবাই। এই শব্দের সাথে হাস্যরস যেমন আছে, আছে কিছু পেইনও। যেমন-
১. এসাইনমেন্ট ডেস্ক: এটা হচ্ছে আপনি কোথায় কাজ করবেন সেটা ঠিক হবার ডেস্ক। একজন সাংবাদিককে উঠাতে পারে আবার ডুবাতে পারে এই ডেস্ক। আপনার প্লানিঙ এডিটর হয়ত আপনাকে পছন্দ করে না, তাইলে হয়ত আপনি ডেস্কে কিংবা ফালতু কাজ করবেন। আবার আস্থাভাজন হলে ভালো ভালো বিট পেতে পারেন আপনি।
আবার নতুনদের কাছে এটা আরেক পেইন। নতুনদের গাধার মতো খাটায় এই ডেস্ক। আপনি নতুন রিপোর্টার, আপনি ভালো কাজের সুযোগ কমই পাবেন। বড় ভাই বোনদের কাজের হেল্পার হবেন আপনি। আবার এসাইনমেন্টে বের হলে ফোনের পর ফোন আসবে। আমার পরিচিত এক জুনিয়রের এসাইনমেন্ট ১১ টায় , তাকে ১০ টায় ডেস্ক থেকে ফোন করা হয়েছে আপডেট কী। শুনে আমি মুখ টিপে হাসি।
নানা জায়গা থেকে আসে ফ্যাক্স গণমাধ্যমে। রিপোর্টার তার বিশেষ প্রতিবেদনের তালিকা দেন এডিটরকে। প্লানিঙ এডিটর তা থেকে একটা এসাইনমেন্ট শিট তৈরি করেন। যা করতে গেলে মাথা খারাপ হয়ে যাবার দশা হয় সাধারণত। গাড়ি-ঘোড়া, রিপোর্টারের সংখ্যা, রাজনৈতিক দিক,স্টেশনের পলিসি অনেক কিছু এখানে এডিটর বিবেচনা করেন।
আরো অনেক মজার কিংবা দু:খের ঘটনার মুখোমুখি হন সাংবাদিকরা। পোস্টে আপনাদের সাড়া পেলে সামনে লেখার আশা রাখি।
বিশেষ দ্রষ্টব্য: এটা আমার ৮ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে লেখা। তবে ভালো লোক এখনো সাংবাদিকতায় আছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


