somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লালমাটিয়া নামকরণ এক জ্বিনের কারণে !

১৪ ই মার্চ, ২০১২ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকাটা কারো অচেনা নয়। লালমাটিয়া অনেক কারণেই বেশ খ্যাত। যার মধ্যে অন্যতম লালমাটিয়া মহিলা কলেজ। কলেজটি থাকার কারণে সারাদিনই লালমাটিয়ার রাস্তাগুলিতে পরীদের চলাফেরা থাকে। আর পরীদের ডানার বাতাস লাগানোর জন্য আমাদের মতো অধমদেরও আনাগোনা থাকে। পরীদের কারণে ঘুরি বলে আমরা কিন্তু আবার জ্বিন নই। তবে লালমাটিয়া এলাকাটির নামকরণই যে এক জ্বিনের কারণে তা হয়তো অনেকেরই অজানা। এখনো লালমাটিয়া কলেজে জ্বিন-পরীদের আনাগোনা কলেজ হোস্টেলের অনেক ছাত্রীরই জানা। তবে ইতিহাসটা জানা নাও থাকতে পারে।

লালমাটিয়া মহিলা কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। কলেজ হবার আগে এলাকাটি বেশ জঙ্গলে ভরা ছিল। আর যেখানেই জঙ্গল সেখানেই জ্বিন-ভূতের জন্য মঙ্গল। ঐ এলাকাটিতেও একদল দুষ্টু জ্বিন বসত করতো। জ্বিনগুলোর নেতার নাম ছিল লাল। প্রসঙ্গক্রমে একটা কথা বলে নেয়া দরকার, জ্বিনদের মধ্যে ভাল ও মন্দ দুই প্রকারই আছে। যশোর-নড়াইল এলাকায় যাদের বাড়ি তারা হয়তো জানবেন দুষ্টু জ্বিনদের যশোরের ভাষায় ‌মাইটে জ্বেন বলা হয়, ঢাকাইয়া ভাষায় যার নাম মাটিয়া জ্বিন। দুষ্টু জ্বিনদের এই নামকরণ সমন্ধে জ্বিন জাতিও অবগত এবং তারা সেটা বেশ সানন্দেই গ্রহণ করেছে।

কলেজের নির্মান কাজ করার জন্য যখন জ্বিনদের বিচরণভূমি সাফ হতে লাগলো তখন জ্বিনেরা প্রতিবাদ জানায়। কলেজ তৈরির প্রধান প্রকৌশলিকে লাল নামক মাটিয়া জ্বিন স্বপ্নে হুঁশিয়ার করে দেয়। তারপরও যখন কাজ থেমে থাকলো না, তখন তখন জ্বিনেরা বেশ বেপরোয়া হয়ে ওঠে। অজ্ঞাত ঘাতকের আক্রমনে নির্মাণ শ্রমিকদের অনেকের মৃত্যুর ইতিহাস লালমাটিয়া এলাকার প্রবীণদের অনেকেরই জানা।

অবশেষে কলেজ কর্তৃপক্ষ ও জ্বিনদের মধ্যে এক ওঝার মাধ্যমে একটি চুক্তি হয় এই মর্মে যে জ্বিনেরা তাদের আবাসস্থল ছেড়ে অন্যত্র আস্তানা তৈরি করবে। বিনিময়ে কলেজের নামকরণ করতে হবে জ্বিনদের দলনেতার নামে। জ্বিনদের দলনেতা মাটিয়া জ্বিন লালের নামে তখন কলেজের নামকরণ করা হয় লালমাটিয়া মহিলা কলেজ। পরবর্তীতে কলেজের নামেই পুরো এলাকাটি লালমাটিয়া নামে পরিচিতি পায়।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১২ সকাল ৯:২৯
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×