somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেওড়াপাড়ার ভৌতিক ঘটনা

১৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার মিরপুরের শেওড়াপাড়ায় থাকতো আমার এক ছোট ভাই এবং তার বন্ধুবান্ধবেরা। ওরা থাকতো বাড়িটার ছয় তলায়। বাড়িটার নীচতলায়ও কিছু ব্যাচেলর ছেলেরা থাকতো। বাড়ির মালিক মহিলা তার ছেলেমেয়ে নিয়ে থাকতো তিন তলায়।


বাড়িওয়ালা মহিলা খুবই বদরাগী। তার স্বামী কয়েক বছর আগে বাড়ির ছাদ থেকে পড়ে মারা যান। তবে এলাকায় গুঞ্জন আছে যে মহিলা তার স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে মেরেছেন। পশ্চিম শেওড়াপাড়া বাস স্ট্যান্ড এলাকায় যারা থাকেন তারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন, কোন বাড়িটার কথা বলছি।


যা হোক আসল কথায় আসি। আগেই বলেছি, বাড়িটার নীচতলায় ব্যাচেলর ছেলেরা থাকতো। হঠাৎ একদিন সকালে দেখা গেল, নীচতলা পুরো খালি। কাউকে কিছু না জানিয়ে সব মালপত্র নিয়ে ছেলেগুলো চলে গেছে। ওদের এক মাসের ভাড়া বাকি ছিল, তাই বাড়িওয়ালা মনে করলো হয়তো ভাড়ার টাকা জোগাড় করতে না পেরে সদলবলে পালিয়েছে।

এরপর বাড়িওয়ালা আমার যে ছোট ভাইদের কথা বলেছি ছয় তলায় থাকতো ওদের বলল, নীচতলায় চলে যেতে, কারণ তিনি ছয়তলায় ফ্যামিলি ভাড়া দেবেন। ওরা সকল জিনিসপত্র নিয়ে নীচতলায় চলে গেল। কিন্তু নীচতলায় যাবার পরে ওরা কিছু অদ্ভুদ জিনিস খেয়াল করলো। বাসাটার ভেতর সবসময় মনে হয় ভীষণ বেগে বাতাস বয়ে যায়। বাইরে কোথাও বাতাস না থাকলেও ঘরে সবসময় ঝড়ের মতো বাতাস থাকে। ঘরের দরজা-জানালা হঠাৎ হঠাৎ প্রচন্ড জোরে বাড়ি খায়। ব্যাপারটিকে ওরা স্বাভাবিকভাবে নেবার চেষ্টা করে। কিন্তু ওরা ঠিকমতো ঘুমাতে পারতো না, রাত-বিরাতে মিহি কণ্ঠে কান্নার শব্দ শুনতে পেত।


সবকিছু হয়তো স্বাভাবিক মনে হতো যদি না ওরা তারও কয়েকদিন পরে ঘরে কটু গন্ধ পেত। ওরা বাড়িওয়ালাকে ডাকলো। সবাই মিলে চেষ্টা করে গন্ধের উৎস বের করা হলো। বাথরুমের ফলস সিলিং-এর উপর থেকে গন্ধ আসছে। ওখানে একটা বস্তা পাওয়া গেল। বস্তা খুলে দেখা গেল একটা যুবতী মেয়ের লাশ। সবার কাছে ঘটনা পরিষ্কার হয়ে গেল আগের ছেলেগুলো কেন পালিয়েছে। তারা মেয়েটাকে ধর্ষণ করার পর হত্যা করেছে। তারা অবশ্য কয়েকদিনের মধ্যেই গ্রেফতার হয়। ওই বাড়িতে আমার যে ছোট ভাইয়েরা থাকতো, ওরা আর না থাকার সিদ্ধান্ত নিল। তবে ওদের বেশ হয়রানি হয়েছিল; বেশ কয়েকবার থানায় যাওয়া আসা করে প্রমাণ করতে হয়েছিল যে ঘটনার সাথে ওরা জড়িত নয়।
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×