শহীদ মুক্তিযোদ্ধা
০৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাস! মুক্তিযুদ্ধের ৪৭ বছর পর আজও দেশ স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে যে সাহসী তরুণ হানাদার পাক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল এবং যুদ্ধ শেষে আর ফিরে আসেনি, যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছেন তাদের প্রতি এ জাতির কৃতজ্ঞতার শেষ নেই । দুঃখজনক যে আজও সেই মহান শহীদদের একটা পূর্ণাঙ্গ তালিকা তৈরী হয়েছে বলে আমার জানা নেই । এই শহীদ মুক্তিযোদ্ধাদের কারও স্ত্রী বাবা ভাই ছেলে মেয়ে ভাতিজা বা প্রতিবেশি আজও তাদের স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছেন যারা তাদের নাম ধাম দিয়ে এ তালিকা তৈরিতে সহায়তা করতে পারবেন । এখনো সম্ভব তাদের প্রত্যেকের নাম তালিকাভুক্ত করে তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়া । বর্তমানে দেশের প্রায় প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় আছে যার প্রধান শিক্ষককে দায়িত্ব দিলে তার গ্রামের শহীদ মুক্তিযোদ্ধাদের খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠায়ে দিতে পারেন ; এতে স্বল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে একখানা প্রাথমিক তালিকা প্রণয়ন করা সম্ভব । দেশের জন্য জীবন উৎসর্গ করা শহীদ মুক্তিযোদ্ধারা কোনো ভাতা চাইতে আর আসবেন না, আসবেন না কোনো চাকরির দরখাস্ত নিয়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীনতার সুফল ভোগ করছি তাদের প্রতি যথাযথ সম্মান ও কৃতজ্ঞতা জানানোর জন্য আমরা কি এ মরণোত্তর স্বীকৃতিটুকু অন্তত দিতে পারি না ?
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুন