
আমাদের দেশের ট্রেনে (সম্পূর্ণ অপরিচিত) সহ যাত্রীদের কথোপকথন:
আসালামু আলাইকুম, কেমন আছেন?
ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন?
এইতো চলে যাচ্ছে, আপনি কোথায় যাবেন?
ভৈরব বাজার
আমিও যাব ভৈরব বাজার, আপনার বাড়ি বুঝি ভৈরব বাজার?
না, শশুর বাড়ি,
ও শশুর বাড়ি, তা কি ভৈরব শহরে?
না, জগন্নাথপুর,
তা জগন্নাথপুর কার বাড়ি?
বড় বাড়ি
বড় বাড়ি, কার মেয়ে বিয়ে করেছেন আপনি?
জনাব আলী সাহেবের
ও জনাব আলী সাবের জামাই আপনি! তা উনার কোন পক্ষের মেয়ে বিয়ে করছেন আপনি?
কোন পক্ষ মানে ? উনার তো এক পক্ষই আছে জানি!
ওমা উনি বলেন নাই? উনার আগের পক্ষের বৌতো একটা মেয়ে নিয়ে সেই যে বাপের বাড়ি গেছে আর আসে নাই , আপনারে না বলে বিয়ে দিয়েছে, খোঁজ নেন নাই আপনারা ? ঠকানো কারে বলে, গাঁয়ে সবাই জানে !
কি বলেন গত পাঁচ বছেরে তো কারো কাছে শুনিনি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

