somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামে বিয়ের অন্যতম অপরিহার্য শর্ত মেয়ের অভিবাবকের অনুমোদন

১৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন এক টিভির ইসলামিক প্রশ্নোত্তর অনুষ্ঠানে এক ভদ্রলোক প্রশ্ন করলেন তার ছেলে এক মেয়েকে গোপনে কাজির অফিসে গিয়ে বিয়ে করেছে, কাজী ছাড়া বিয়েতে কাজির অফিসে সাক্ষী হিসাবে উপস্থিত ছিল মেয়ের দুই বন্ধু, ছেলের পক্ষে কেউ না। প্রশ্ন কর্তার এ বিয়েতে মত নেই, জানতে চাইলেন ছেলের এ বিয়ে শরীয়ত মতে হয়েছে কিনা। আরেক মহিলা প্রশ্ন করলেন তার ভাগ্নি এক হিন্দু ছেলেকে বিয়ে করেছে কাজির অফিসে, সাক্ষী হিসাবে উপস্থিত ছিল মেয়ের এক বোন। তারও প্রশ্ন, এ বিয়ে হয়েছে কিনা।
বিবাহ দুইজন ছেলে ও মেয়ের জীবনে দায়িত্বপূর্ণ সম্পর্ক অনুমোদনের একটা অতি গুরুত্বপূর্ণ সামাজিক বিধান, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা ও সামগ্রিক কল্যাণ নিশ্চয়তা বিধানের জন্য ইসলাম এ বিষয়ে কিছু বিধি নিষেধ আরোপ করেছ। মেয়ের সম্পূর্ণ মত থাকা ছাড়াও বিয়ের গুরুত্বপূর্ণ শর্তগুলোর মাঝে একটি হলো, মেয়ের ওয়ালী বা পুরুষ অভিভাবকের সম্মতি থাকা। রাসূলুল্লাহ (স) বলেন, "কোনো মহিলা যদি তার অভিবাবকের অনুমোদন ছাড়া বিয়ে করে তো তার সে বিয়ে বাতিল, তার সে বিয়ে বাতিল, তার সে বিয়ে বাতিল!" (তিরমিজি ১০২১ এবং একে সহী বলা হয়েছে)
রাসূলুল্লাহ (স) আরো বলেন, "একজন অভিবাবক ও দুইজন সাক্ষী ব্যাতিত কোন বিয়ে নেই।" (আল তাবরানী, সহী আল জামি, ৭৫৫৮)
মেয়ের ওয়ালী বা অভিভাবক হতে হবে পুরুষ। মেয়ের বাবা, বাবা না থাকলে প্রাপ্ত বয়স্ক ভাই, তাও না থাকলে দাদা, আপন চাচা, প্রাপ্ত বয়স্ক ভাস্তে ইত্যাদিও অভিবাবকের দায়িত্ব পালন করতে পারেন। কোনো মেয়ের এমন কেউই না থাকলে স্থানীয় মসজিদের পরহেজগার ইমাম পাত্র পাত্রীর পরিচয় সম্বন্ধে নিশ্চিত হয়ে এ দায়িত্ব পালন করতে পারেন।
এছাড়া বিয়ে গোপন না করে বরং সমাজে জানানোও একান্ত জরুরি, যদিও কোনো কোনো আলেম জানানোকে মুস্তাহাব (ভালো) বলেছেন, অনেকে জানানোকে বিয়ের আরেকটি অপরিহার্য শর্ত হিসাবেই মনে করেন, কেননা আমির বিন আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার পিতার বরাত দিয়ে উল্লেখ করেছেন,রাসূলুল্লাহ (স) নির্দেশ দিয়েছেন, " বিয়ে সম্বন্ধে ঘোষণা কর, জানাও।" (ইমাম আহমদ: ১১৬১৩০, সহী আল জামিতে এ হাদীসটিকেও হাসান বলা হয়েছে , ১০২৭ রাসূলুল্লাহ (স) আব্দুর রহমান ইবনে আউফকে তার বিয়ের সময় নির্দেশ দিয়েছিলেন, "ওয়ালিমা কর, একটা ভেড়া দিয়ে হলেও।" (বুখারী, মুসলিম) ) তখনকার দিনে এই জানানো বা ঘোষণা হতো ঢাক পিটিয়ে অথবা ছেলের পক্ষ থেকে ওয়ালিমার আয়োজন করে।
উপরে উল্লেখিত টিভিতে করা প্রশ্নগুলো আমাদের বর্তমান সমাজে, বিশেষত যুব সমাজে, বিবাহ সম্পর্কিত নিয়ম নীতির অজ্ঞতা ও অবহেলার একটা চিত্র তুলে ধরেছে। পারিবারিক কলহ, অনিশ্চয়তা, অশান্তি পরিহার করে ভবিষ্যৎ সংসার জীবন সুন্দর সহজ ও নির্ঝঞ্জাট করতে সুস্থ সামাজিক ও ধর্মীয় বিধানের প্রতি অবজ্ঞা মোটেও কাম্য নয়। এ বিষয়ে আমাদের যুব সমাজের আরো যত্নবান হওয়া আবশ্যক।
আমাদের দেশে যারা বিবাহ রেজিস্টার করেন সেই সকল কাজী সাহেবগন কিভাবে নিয়োগ প্রাপ্ত হন জানিনা, তাদের ধর্মীয় জ্ঞান বিবেচনা করা হয় কিনা সে এক প্রশ্ন! সামাজিক বিশৃঙ্খলা প্রসারে মদদ না দিয়ে তারা ইসলামিক শর্তাবলী পূরণ না হলে বিয়ে রেজিস্টার করা থেকে বিরত থাকবেন সেটিও নিশ্চিত করা আবশ্যক। এ বিষয়ে তাদের নিয়োগকারী সংস্থা কার্য্যকর ব্যাবস্থা নিতে পারে।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৩৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×