somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামে মানত করা

২১ শে জুলাই, ২০২৩ ভোর ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানত করা বলতে সাধারানত " আল্লাহ আমার অসুখটা ভালো করে দাও, ভালো হলে আমি একটা খাসি কোরবানি করে গরিব মিসকীনকে বিলিয়ে দিবো বা আমার ছেলের একটা চাকরি পাইয়ে দাও, চাকরি হলে মসজিদে দশ হাজার টাকা দান করবো' ইত্যাদি শপথ করাকে বোঝায়। এ আল্লাহর সাথে এক ধরণের অঙ্গীকার। শর্ত পূরণ হলে এটি রক্ষা করা ইসলামে অবশ্য কর্তব্য।

এধরনের মানত অনেকেই করে থাকেন, বিশেষত মেয়েদের মাঝে এটি বেশি লক্ষ্য করা যায়। তারা অতি সহজেই আবেগপ্রবণ হয়ে পড়েন এবং এ ধরণের মানত করে ফেলেন। ছেলে হয়না, হলে উমরা করতে যাবো বা ছেলেকে কোরানে হাফিজ বানাবো ইত্যাদি অতি কমন মানত করে পরে অনেকেই পূরণ করতে সমস্যার সম্মুখীন হন।

মানত করা ইসলাম নিষিদ্ধ করেনি, তবে একে নিরুৎসাহিত করেছে। রোগ ভালো করে দেয়া বা চাকরি পাইয়ে দেয়া জাতীয় শর্ত আল্লাহকে দিয়ে বিনিময়ে দান সাদাকা করার চেয়ে শর্তহীন দান সাদাকা করা ভালো। পরে এই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া আল্লাহর নিকট বেশি পছন্দনীয়! এখানে আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গের ভয় নেই, নেই সামর্থ নেই তেমন কাজ করার দুশ্চিন্তা নিয়ে কাল যাপনের যাতনা।

তাছাড়া শর্ত পূরণ হওয়ার পর মানত রক্ষা করতে না পারলে শপথ ভঙ্গের কাফ্ফারা (EXPIETION) দিতে হবে। কোরানে সুরাহ মায়েদার ৮৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,

لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَـٰكِن يُؤَاخِذُكُم بِمَا عَقَّدتُّمُ الْأَيْمَانَ ۖ فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ ۖ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ۚ ذَٰلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ ۚ وَاحْفَظُوا أَيْمَانَكُمْ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অনর্থক শপথের জন্যে; কিন্তু পাকড়াও করেন ঐ শপথের জন্যে যা তোমরা মজবুত করে বাধ। অতএব, এর কাফফরা এই যে, দশজন দরিদ্রকে খাদ্য প্রদান করবে; মধ্যম শ্রেনীর খাদ্য যা তোমরা স্বীয় পরিবারকে দিয়ে থাক। অথবা, তাদেরকে বস্তু প্রদান করবে অথবা, একজন ক্রীতদাস কিংবা দাসী মুক্ত করে দিবে। যে ব্যক্তি সামর্থ্য রাখে না, সে তিন দিন রোযা রাখবে। এটা কাফফরা তোমাদের শপথের, যখন শপথ করবে। তোমরা স্বীয় শপথসমূহ রক্ষা কর এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করেন, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।

একটা বিষয়ে খেয়াল রাখা দরকার, শুধুমাত্র হালাল ও আইনসম্মত কিছু চাওয়া বা করার মানত করা যাবে, হারাম কিছু চাওয়া বা করার মানত করা সম্পূর্ণ নিষেধ। পীর সাহেব বা কোনো বাবার দরগায় বা মাজারে কিছু নাজরানা মানত করাও হারাম।

আবেগপ্রবণ হয়ে যখন তখন মানত করা সম্বন্ধে আমাদের সবার হুশিয়ার থাকা উচিত।


সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২৩ সকাল ৭:৩৩
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×