somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরাও মুসাফির

২৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজই পোস্টকৃত ফারজানা সুমার লেখা জীবন নিয়ে উক্তি, বিভিন্ন বিখ্যাত ব্যক্তির ১০০ মন জুড়ানো বাণী পড়ছিলাম। মনে হলো তেমনি একটা উক্তি একটু বিশ্লেষণ করলে কেমন হয়! উক্তিটি রাসূলুল্লাহ (স) এর, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ইবনে উমর (রা) বর্ণনা করেন, রসূলুল্লাহ (স) বলেন, দুনিয়াতে জীবন যাপন কর যেন তুমি এখানে একজন মুসাফির। (সহী বুখারী 6416)
আমরা জানি, একজন মুসাফির সাধারণত সে ব্যাক্তি যিনি কোথাও একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো কাজে গিয়েছেন, কাজ শেষে আবার ফিরে যাবেন নিজ গৃহে।

একজন মুসাফিরের জীবন কেমন হতে পারে যদি একটু ভাবি এর উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট চোখে পড়বে। তেমনি কয়েকটি বৈশিষ্ট এখানে সংক্ষেপে তুলে ধরতে চেষ্টা করবো।

১) একজন মুসাফির সবসময়ই মনে রাখেন, তিনি যে কাজের জন্য এখানে এসেছেন তা শেষ হয়ে গেলে ফিরে যাবেন। স্থায়ী ভাবে থাকতে এখানে আসেননি। ফলে প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত কিনে জঞ্জাল বাড়াবেন না, স্থানীয় কোনো কিছুর সাথে এমন মায়ায় জড়াবেন না যা ছেড়ে যেতে কষ্ট হয়!

২) আরো মনে রাখেন যে অল্প কিছুদিনের জন্য এখানে এসেছেন, তাই সাবধানে থাকেন। স্থানীয় আইনকানুন মেনে চলেন, কোনো আইন ভঙ্গ করে যেন কোনো ঝামেলা না হয়, থানা পুলিশ করতে না হয়। সিঙ্গাপুরে রাস্তায় লিটারিঙের ( কলার খোসা, বাদামের ঠোঙা ইত্যাদি ফেলা ) জন্য বড় অংকের জরিমানা করা হয়, সৌদি আরবে রমজান মাসে দিনের বেলা কাউকে খেতে দেখলে পুলিশ ধরে নিয়ে যায়, কাজেই সেখানে একজন ভিজিটর তেমন কিছু করবেন না !

৩) এটিও মনে রাখেন, যে কাজের জন্য এসেছেন সেটি ঠিকঠাক মত সম্পন্ন করাই তার প্রাথমিক দায়িত্ব। আপনি যদি কোনো কনফারেন্স এটেন্ড করতে ঢাকা থেকে কক্সবাজার যান তো সময়মতো কনফারেন্স এটেন্ড করা, এর থেকে যা শোনা বা জানা দরকার সেদিকে মনোনিবেশ করা, ফিরে গিয়ে যে রিপোর্ট আপনাকে দিতে হবে তার প্রস্তুতি গ্রহণ, ইত্যাদি আপনাকে করতে হবে আগে। অবসরে সমুদ্র সৈকতে ঘুরে আসা, বা সময় থাকলে টেকনাফ, সেন্ট মার্টিন বা অন্য কোনো দ্বীপ থেকে ঘুরে আসায় কোনো ক্ষতি বা অন্যায় নেই। কিন্তু সেগুলো কোনো অবস্থাতেই অগ্রাধিকার পেতে পারে না!

৪) যেহেতু একজন মুসাফির আবার তার আপন গৃহে বা শহরে ফিরে যাবেন, তিনি এমন কিছু সংগ্রহ করেন না যা সাথে নিয়ে যাওয়া যাবে না! আমি একবার কুয়ালালামপুরে দোকানে খুবই সুন্দর একটা কার্পেট দেখেছিলাম, দামও নাগালের ভিতরেই ছিল, কিন্তু ভাঁজ করেও সাথে আনার মতো ছিল না, তাই কিনিনি।

আমরা আসলেই কি এই দুনিয়াতে মুসাফির নই? আমাদের জীবনধারাকে রাসুল্লাহ (স) এর শিক্ষা অনুযায়ী কতটুকু সাজাতে পেরেছি? ভাবনার বিষয় নয় কি ?
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২৪ রাত ৩:৪৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×