somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামের ৫৬ শতাংশ পরিবারের কোন জমি নেই

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল, ২১ শে ফেব্রুয়ারীর কালের কন্ঠে প্রকাশিত একটা প্রতিবেদনে দেশের ভূমিমালিকানা সংক্রান্ত একটি উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
"দেশের ৫৬ শতাংশ গ্রামীণ পরিবারের কোনো জমি নেই। ... দেশের গ্রামীণ পরিবারগুলোর শীর্ষ ১৫ শতাংশ পরিবারের দখলে রয়েছে ৬৬ শতাংশ কৃষিজমি।

ভূমিমলিকানা ব্যবস্থার এই করুণ চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠানের (আইএফপিআরআই) ‘ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন বাংলাদেশ : এভিডেন্স বেইসড স্ট্র্যাটেজিস ফর অ্যাডভান্সমেন্ট’ শীর্ষক এক প্রতিবেদনে। তথ্য ও উপাত্তভিত্তিক এই
গবেষণা প্রতিবেদনটির মতে, "চট্টগ্রাম ও সিলেট বিভাগের যথাক্রমে ৬৭.৮ ও ৬৪.৯ শতাংশ পরিবারের কোনো ভূমি নেই।
এ ছাড়া ঢাকা বিভাগের ৫৫ শতাংশ,
রংপুর ও বরিশাল বিভাগের ৫৪.৬ শতাংশ, রাজশাহী বিভাগের ৫২.১ এবং খুলনা বিভাগের ৪৭ শতাংশ পরিবারের কোনো ভূমি নেই।
কৃষিজমি গুটিকয়েক পরিবারের হাতে কুক্ষিগত হচ্ছে। নিচের ২৫ শতাংশ পরিবারের কাছে মাত্র ৩.৮ শতাংশ কৃষিজমি রয়েছে। ওপরের দিকে থাকা ৫ শতাংশ পরিবারের কাছে গ্রামীণ অঞ্চলের ২৬.৪ শতাংশ, এবং পরবর্তী
১০ শতাংশ পরিবারের কাছে ৩৯.৭ শতাংশ আবাদি জমি রয়েছে। ফলে দেখা যাচ্ছে, গ্রামের শীর্ষ ১৫ শতাংশ পরিবারের কাছে দেশের গ্রামীণ এলাকার ৬৬.১ শতাংশ কৃষিজমি রয়েছে।" এ পরিসংখ্যান যে কতটা উদ্বেগজনক Statistics বা পরিসংখ্যান বিদ্যা সম্বন্ধে সামান্যতম জ্ঞান যাদের আছে তারা সহজেই অনুমান করতে পারবেন।

কালের কন্ঠের এই প্রতিবেদনে স্বাধীনতা উত্তর ভূমি মালিকানা সম্পর্কে কোন তথ্য নেই। তবে অনুমান করা যায় বিগত পঞ্চাশ বছরে দরিদ্র কৃষকের হাত থেকে অনেক জমি চলে গেছে বিত্তশালীদের হাতে যারা নিজেরা কৃষি থেকে দূরে সরে যাচ্ছেন, বা গেছেন। দেশের ভূমি মালিকানার এই পরিবর্তন খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অনেকেই।
এই অবস্থার পরিবর্তন না হলে, জমির মালিকানা কৃষকের হাত থেকে অন্যদের হাতে চলে যেতে থাকলে একটা সময় আসবে যখন শ্রেনী বিভেদ প্রকটতর হয়ে সমাজে হিংসা বিদ্বেষ বিশৃংখলার বিস্তার ঘটবে।
এর প্রতিকার কি? আন্দোলন করে
ধনীদের কাছ থেকে জমি ছিনিয়ে নেয়া বা বলপূর্বক কিনে নিয়ে দরিদ্র কৃষককে দিয়ে দেয়া কোন সমাধান হতে পারে না।
জমি বিক্রি রোধ করতে চাষিদের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। পরিবহন সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন, ঋণের সহজলভ্যতা, প্রযুক্তি ও কৃষি যান্ত্রিকীকরণ, কৃষি উপকরণের সহজলভ্যতা এবং কৃষককে প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে তুলতে পারলে দরিদ্র কৃষকের জমি বিক্রি কমানোর সম্ভব।
আশা করি যারা এ বিষয়ে অভিজ্ঞ তারা এ সম্বন্ধে ভাববেন, কার্যকর কোন উপায় খুঁজে বের করবেন । ভুমিমালিকানা পরিবর্তনের এই প্রবণতার রাশ টানতে হবে এবং সে এখন‌ই।

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×