somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্র্যাজুয়েট প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলী

২৭ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকদিন ধরে দেশে গ্র্যাজুয়েট প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মাঝে এক ধরণের দ্বন্দ্ব খবরে আসছে। এ দ্বন্দ্ব অবশ্য নতুন নয়, অনেকদিন ধরেই চলছে। ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি তারা প্রকৌশলী, চাকুরীতে গ্র্যাজুয়েট প্রকৌশলীরা যেমন মর্যাদা বা সুবিধাদি পাচ্ছেন সেই তুলনায় উপযুক্ত মর্যাদা বা প্রাপ্য সুবিধাদি পাচ্ছেন না, অপর পক্ষে গ্র্যাজুয়েট প্রকৌশলীদের মতে ডিপ্লোমা প্রকৌশলীরা প্রক‌ত অর্থে প্রকৌশলী নন। প্রকৌশলী হতে হলে ৪ বছরের ইজ্ঞিনিয়ারিং কোর্স করে আসতে হবে।
এক ভারতীয় রাজনীতিবিদ বলেছিল, "What Bengal thinks today, the rest of India thinks tomorrow!" আমরা সেই নিয়ে গর্বে আটখানা হয়ে আছি। ভাবখানা, India না বলে rest of the world কেন বলল না! অন্যদের ভাল কিছু দেখলে তা নেয়ার মানসিকতা থাকলে এখনো সময় আছে অনেক সংকট এড়ানো সম্ভব।

আমাদের দেশে graduate engineer & diploma engineer যাদের বলি, আমেরিকায় তাদের বলে Engineer & Technician. আমেরিকায় হাই ইস্কুল শেষ হয় ১২ গ্রেড করে, অর্থাৎ আমাদের এইচ্এসসির সমান। তার পর ৪ বছরের ইজ্ঞিনিয়ারিং পড়ে একজন ইজ্ঞিনিয়ার হন, আর ২ বছরের টেকনিক্যাল কোর্স করে টেননিশিয়ান হন। প্রকৌশলীরা যেমন অভিজ্ঞতা এবং দক্ষতা সাপেক্ষে উপরের লেভেলে উঠেন, তেমনি টেকনিশিয়ানরাও অভিজ্ঞতা এবং দক্ষতা সাপেক্ষে উপরের লেভেলে উঠেন, বেতন বাড়ে, সুযোগ সুবিধা বাড়ে, তবে টেকনিশিয়ান‌ই থাকেন। টেকনিশিয়ান‌ লেভেল ১, টেকনিশিয়ান‌ লেভেল ২ বা টেকনিশিয়ান‌ লেভেল ৩, ইত্যাদি। কমলা এবং আপেল এক না, কমলা ভাল হলেও কমলাই থাকবে, আপেল হবে না। আবার আপেল‌ও যত ভালোই হোক আপেল‌ই থাকবে।

একজন প্রকৌশলী সাধারণত একটা certain level এ উঠার পর সপ্তাহে ৪০ ঘন্টার উপরে কাজ করলেও আর overtime পান না, অপর পক্ষে টেননিশিয়ানরা তা পান। ওভারটাইম সাধারণত ঘন্টা হিসাবে মূল বেতনের দেড় গুণ হয়ে থাকে। অর্থাৎ একজন টেকনিশিয়ানের মূল বেতন ঘন্টায় ৩০ ডলার হলে ১ ঘন্টা ওভারটাইম করলে সে ঘন্টার জন্য ৪৫ ডলার পাবেন। ফলে যে সকল টেননিশিয়ান সাইটে কাজ দেখেন তাদের অনেকেই ওভারটাইম নিয়ে তাদের প্রকৌশলী বসের চেয়ে বেশি বেতন পান! এই বেতনের সাথে‌ই সম্পর্কিত রিটায়ারমেন্ট বেনিফিট‌, যেমন পেনশন বা সোশাল সিকিউরিটি ভাতাও‌ বাড়ে। একজন টেকনিশিয়ান কর্মজীবন শেষে যখন অবসরে যান ভদ্রভাবে বাঁচার জন্য যথেষ্ট ভাতা, সুযোগ সুবিধা পেয়ে থাকেন। ফলে তাদের মাঝে তেমন কোন ক্ষোভ, বিদ্বেষ, বা হতাশা দেখা যায়না, আমার চোখে অন্তত পড়েনি।

আমাদের দেশে আমরা দুই গ্রুপকে এক লাইনে চালিয়ে এ জট বাঁধিয়েছি, দুই গ্রুপকে আলাদা পথে চলতে দিলে, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে উপরের লেভেলে উঠার সুযোগ উভয়ের‌ই থাকলে, আজকের এ প্রতিদ্বন্দ্বিতা বা দ্বন্দ্বের সৃষ্টি হয়তো হতো না!

আমি যথাসাধ্য নিরপেক্ষ ভাবে বিষয়টাকে তুলে ধরতে চেষ্টা করেছি। আমিও একটা গ্রুপের অন্তর্ভুক্ত, তাই সম্পূর্ণ নিরপেক্ষ হতে পেরেছি কিনা জানিনা। স্থায়ী সমাধানের একটা পথ খুঁজে পেতে সহায়ক হবে এই আশা করছি।

সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২৫ রাত ১:১৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×