somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি নাস্তিক হোন বা না হোন কারো ধর্মকে কটুক্তি করবেন না।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যখন প্রথম সিঙ্গাপুর যাই চাঙ্গি ইন্টাঃ এয়ারপোর্টের বাইরে এসে একটি ট্যাক্সিতে উঠে সেরাঙ্গুন রোডের দিকে যাচ্ছিলাম। ওখানে গাড়ির ড্যাসবোর্ডে একটা কার্ডে ড্রাইভারের নাম ও ছবি দৃশ্যমান থাকে। ড্রাইভারের নাম দেখলাম, আহমেদ। খুশি হলাম এবং জানতে চাইলাম,
তুমি কি স্থানীয় নাকি বিদেশী ? স্থানীয় শুনে আরো ভাল লাগলো।
জিজ্ঞেস করলামঃ এখানে কী পরিমান স্থানীয় মুসলিম আছে?
জানালোঃ ১৫ থেকে ২০ পার্সেন্ট। বাহ্ খুব ভালো লাগলো। আসলে আমার ধারণা ভুল ছিল। আমি ভেবেছিলাম এখানে স্থানীয় মুসলিম নেই।
যাহোক আহমেদকে এবার জিজ্ঞেস করলামঃ আর কি কি ধর্মের লোক আছে সিঙ্গাপুরে। সব ধর্মের লোকের পার্সেন্টেজ হিসেবে আহমেদ একে একে সব আমাকে জানালো। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান এবং সবশেষে নন-বিলিভার। নন-বিলিভার ? মানে নাস্তিক! তাদের পার্সেন্টেজও তো কম নয় একেবারে।
আহমেদকে জিজ্ঞেস করলামঃ নন-বিলিভার বা অ্যাথিয়িস্টদের নিয়ে কোন সমস্যা হয়না এখানে?
ঃ সমস্যা হবে কেন, তারাও তো এদেশেরই মানুষ। তারা আমাদেরকে তো আমাদের বিশ্বাস নিয়ে কিছু বলেনা আমরা কেন তাদেরকে বলতে যাবো।
আসলে ধর্ম বিশ্বাস মানুষের একান্তই নিজস্ব ব্যাপার। সেখানে অন্য কারো হস্তক্ষেপ ভারী অন্যায়। ইসলাম ধর্মেও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। অপর দিকে কেই যদি নাসিÍকতা নিয়ে গর্ব করে এবং নিজেকে অতি আধুনিক ভাবতে থাকে সেটা তার ব্যাপার। তাই বলে অন্যকোন ধর্মের প্রতি কটুক্তি করলে, কিংবা কারো ধর্মানুভ’তিতে আঘাত করলে কেউ ছেড়ে কথা বলবেনা। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। আমাদের দেশের এক কবি লিখেছিলেন ভোররাতে আজান শুনলে নাকি তার কাছে বেস্যার চীৎকার মনে হতো, তার পরিনতি কিন্তু ভাল হয়নি। অধ্যাপক আহমেদ শরীফ, তসলিমা নাসরীন তাদের প্রতি এদেশের ধর্মভীরু মানুষের মনোভাব আমরা ভাল করেই জানি। তাছাড়া সালমান রুশদির ব্যাপারে সারা দুনিয়ার সবাই কমবেশী জানে। অথচ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখক, সাংবাদিক এবং কৌতুকপ্রিয় মানুষ খোশবন্ত সিং-কে কিন্তু সে ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হয়নি যদিও তিনি আত্মস্বীকৃত একজন নাস্তিক, বাজে পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি পশ্চিম বঙ্গের বিশিষ্ট রেশনালিষ্ট প্রবীর ঘোষ কিংবা কেরালার ডঃ কোভুরকে কারণ তারা কোন ধর্মের প্রতি কখনোই কটুক্তি করে কিংবা খোঁচা মেরে কথা বলেননি । আসলে কিছু ব্লগারদের কারণে নাস্তিক এবং ব্লগার শব্দ দুটি অনেকের কাছেই সমার্থক হয়ে গেছে। যা দুঃখজনক।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×