somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি দৃশ্য ও কয়েকটি প্রশ্ন

১৭ ই আগস্ট, ২০০৬ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিটি আজকের (17।08।06) 'আমার দেশ' পত্রিকা থেকে নেয়া।
কবি শামসুর রাহমান মুমূর্ষু অবস্থায় শুয়ে আছেন । তার পাশে বসে কোরআন পড়ছেন কোন নিকটজন।
কোন হাসপাতালের দৃশ্য হিসেবে খুবই স্বাভাবিক। স্বজন অসুস্থ আর তার পাশে বসে তিলাওয়াত করা হচ্ছে , এ দৃশ্য অহরহই দেখা যায়।
তবে কেন এ প্রসংগের অবতারনা?
তার কারণ , যার সম্পর্কে বলা হচ্ছে , তিনি দেশের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান।যার কবিতার বাণী দিয়ে এদেশকে আচ্ছন্ন করে রেখেছেন বেশ কয়েকটি দশক।
খটকাটা এখানেই..............
যিনি ফজরের আজানকে তুলনা করেন বেশ্যার খদ্দের ডাকের সাথে.......আজীবন যিনি অসামপ্রদায়িকতার ধূয়া তুলে গেছেন ........গোটা জীবনে যিনি সামপ্রদায়িক শক্তির বিরূদ্ধে লড়ে গেছেন....তর শিয়রে বসে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন তিলাওয়াতের মত 'সামপ্রদায়িক ' কাজ.......দেশবাসীকে 'আল্লাহর' কাছে 'দোওয়া' করতে বলার মতো অসামপ্রদায়িকতা বিরোধী কাজ (! ! )
সজ্ঞানে নিশ্চয়ই তিনি এগুলো হতে দিতেন না..........
..........তার আদর্শকে কি অসম্মান করা হচ্ছে?
নাকি অন্য কিছু?
...........গুরুজনেরা বলেন, অন্তিমকালে ধর্মবিশ্বাস নাকি প্রবল হয়। ফল? অধিকাংশ প্রবীণকেই আমরা দেখি ধর্মকর্মের দিকে ঝুঁকে পড়তে । কবির স্বজনরা কি বুঝতে পেরেছেন ' সেই পথ পথ না আরও পথ আছে, সেই পথেরে নিয়া আসবো এই পথেরও কাছে.......'
..........এদের ওপর অভিমান করেই কি কবি চোখ মেলছেন না?
..................আরেক প্রথিতযশা বুদ্ধিজীবী ডক্টর হূমায়ূন আজাদ.......আমাদের বড়ই দুর্ভাগ্য , তিনি মারা গেছেন সুদূর জার্মানীর এক শহরে। তাই , 'সামপ্রদায়িক ' 'প্রতিক্রিয়াশীল শক্তি'র ওপর তাকে 'হত্যা' র অপবাদটি দেয়া গেল না। যদিও কোন এক দুর্জনের মুখ থেকে ফস করে বেরিয়ে গিয়েছিল, 'এয়ারপোর্টে জার্মানী যাবার সময় নিজামী বিদেশ থেকে ফিরছিলেন, কোন কথা নয় , শুধু চোখাচোখি। কিন্তু তাতে কি , নিজামী নাকি দূর থেকেই 'চোখের ইশারায় ' ভাইরাস ঢুকিয়েছে উনারে শরীরে' (হায়রে কলিকাল!)
কথা সেটা নয় , আজীবন সামপ্রদায়িকতা বিরোধী, স্বঘোষিত নাস্তিক এ মণীষীর শেষকৃত্য হলো কিন্তু জানাযা নামায, গোসল ও দাফন কাফনের মধ্য দিয়ে তথা ইসলামিক পদ্ধতিতে তথা 'সামপ্রদায়িক' নিয়মে। তিনি পরলোকে বসে আমাদের অভিশাপ দিচ্ছেন নাতো?
সবকিছুই মূলের দিকে ধাবিত হয় , এটিই বারবার প্রমাণ হচ্ছে না তো?
...........এদিক দিয়ে বরং অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন আরেক প্রখ্যাত মণীষী আহমদ শরীফ। স্বঘোষিত নাস্তিক এই ব্যক্তিটি মৃত্যুর পর তার পুরো দেহটাই দান করে গেছেন চিকিৎসাবিদ্যার গবেষণার জন্য।যদিও যে অন্ধ হাফেজে কুরআনের চোখে তার কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছিল , তিনি বলেছেন , যদি আমি জানতাম এটি নাস্তিক আহমেদ শরীফের কর্নিয়া , তার চেয়ে বরং অন্ধ থাকা আমি পছন্দ করতাম.....
...........
......শুরু করেছিলাম শামসুর রাহমান কে দিয়ে......
ব্যক্তি শামসুর রাহমানের প্রতি আমার সশ্রদ্ধ সমবেদনা.......কবি শামসুর রাহমানের আদর্শকে পছন্দ করি কি না করি সেই প্রসংগ নাইবা তুললাম আজ...........
...... ....... ........ .......
কারো বিশ্বাসে আঘাত দিয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী .........এগুলো একান্তই আমার নিজস্ব : মত
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮০

লিখেছেন রাজীব নুর, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৯



গতকাল রাত ১২ টায় খুব মেজাজ খারাপ হয়েছে।
বাসায় এসে বসেছি মাত্র। আর গলির ভিতর ঢুকেছে মিছিল। ধানের শীষের মিছিল। রাত ১২ টায় কেন মিছিল করতে হবে? ফাজলামোর... ...বাকিটুকু পড়ুন

রক্তের গ্রুপ বৃত্তান্ত; জীবন রক্ষার স্বার্থেই জেনে রাখা দরকার রক্তের গ্রুপ

লিখেছেন নতুন নকিব, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১৪

রক্তের গ্রুপ বৃত্তান্ত; জীবন রক্ষার স্বার্থেই জেনে রাখা দরকার রক্তের গ্রুপ

ছবি সংগৃহীত।

বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। দুই পরিবার আনন্দে ব্যস্ত। বর ও কনে দুজনেই সুস্থ, শিক্ষিত, স্বাভাবিক জীবনযাপনে... ...বাকিটুকু পড়ুন

জাল হাদিস ধরার একটি এপ্লিকেশনের আইডিয়া নিয়ে কাজ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে... ...বাকিটুকু পড়ুন

যে কারণে ১১ দলীয় বা জামায়েত ইসলাম জোটকে ক্ষমতায় আনা উচিৎ

লিখেছেন সূচরিতা সেন, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৫


এটা সত্য যে জামায়েত ও এনসিপি দূরনীতি গ্রস্থ সরকার চালানোর অভিজ্ঞতা তাদের নেই আর এইটাই তাদের সব থেকে বড় শক্তি। তারা বিশেষজ্ঞর জন্য ও সচ্চতা জন্য এবং সংস্কারের জন্য... ...বাকিটুকু পড়ুন

গদি লইড়া যাইতেসে রে.... :)

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২০


নিয়াজ স্যার জানেন কিনা জানি না, তবে ছাত্রদলের সেই বিখ্যাত স্লোগান: "নীলক্ষেতের ভিসি আপনি"—ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে যতবার প্রতিধ্বনিত হয়েছে, ততবারই সাধারণ মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে চেয়েছে যে ছাত্র... ...বাকিটুকু পড়ুন

×