বিএনপির সংস্কার প্রস্তাবে মাঠ পর্যায়ের নেতাদের সমর্থন বাড়ছে
৩০ শে জুন, ২০০৭ সকাল ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া ঘোষিত দলের ১৫ দফা সংস্কার প্রস্তাবের প্রতি মাঠ পর্যায়ের কাউন্সিলরদের সমর্থন সংগ্রহ অভিযান চলছে। বিভিন্ন জেলা থেকে কাউন্সিলররা মান্নান ভুঁইয়ার বাসায় এসে এই প্রস্তাবের প্রতি সমর্থন ব্যক্ত করছেন। গতকাল শুক্রবার ৫টি জেলার বিএনপি নেতৃবৃন্দ গুলশান-১ এর ৬ নম্বর রোডের মান্নান ভুঁইয়ার বাসভবনে গিয়ে একাত্মতা প্রকাশ করেন। এছাড়া সংস্কারপন্থি নেতারাও গতকাল তার বাসভবনে বৈঠক করেন। সংস্কারপন্থি নেতা সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যেই কাউন্সিল করার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে সারাদেশের কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ১৫ দফা সংস্কার প্রস্তাব কার্যকর করা হবে। এই ১৫ দফার সঙ্গে আরো কিছু নতুন প্রস্তাব যুক্ত করার বিষয়েও আলোচনা চলছে বলে তিনি জানান।
গতকাল মান্নান ভুঁইয়ার বাসভবনে গোপালগঞ্জ, ফরিদপুর, হবিগঞ্জ, শরীয়তপুর এবং মাদারীপুরের কয়েকজন নেতা এসেছিলেন। তারা মান্নান ভুঁইয়ার সঙ্গে দেখা করে সংস্কার প্রস্তাবের প্রতি তাদের আস্থা ব্যক্ত করেন। এই নেতাদের মধ্যে শাহ আবু জাফর, এএইচ খান মঞ্জু, লিয়াকত গাজী প্রমুখ ছিলেন। এছাড়া মেজর জেনারেল (অবঃ) জেড এ খান, আশরাফ হোসেন, জহিরউদ্দিন স্বপন, নজির হোসেন, এস এ সুলতান টিটো, আনোয়ারুল আজিম, নাজিমউদ্দিন আলম, মফিকুল হাসান তৃপ্তি প্রমুখ মান্নান ভুঁইয়ার সঙ্গে বৈঠক করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়নআমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন
ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে...
...বাকিটুকু পড়ুনইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন