একবার সর্দারজী বুটা সিং রাস্তা দিয়া যাইতে দেখে সর্দারজী খুটা সিং তার ঘরের দাওয়ায় বইসা মনোযোগ দিয়া বই পড়তেছে ।
বুটা: 'কী পড়ো খুটা সিং?'
খুটা: 'মৌমাছি পালন'
বুটা: 'ক্যান? মৌমাছি পালনের খায়েশ হইল ক্যান তুমার?'
খুটা: 'আমারে লেকচার দিতে ডাকছে জলন্ধর শেক্সপিয়ার সোসাইটি ।'
বুটা 'বিষয় কী ?'
খুটা: 'হেমলেট নাটকের মুল ভাবধারা ।'
বুটা: 'হেমলেট নাটকে তো মৌমাছি ছিল না!'
খুটা: 'ছিল বেকুব ছিল । ওইখানে ডায়ালগ আছিলো "টু বি অর নট টু বি!"
বুটা: তো লেকচারের টাইটেল কী হইবো তুমার?
খুটা: "মুই কি মৌমাছি হনুরে ?"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


