কিছু মানুষ শুধু লক্ষুলজ্জার কারনে কারও অন্যায় আচরন দেখেও কিছুই বলেনা। এ কারনে সমাজে অন্যায় কাজগুলো চলতেই থাকে। এই এড়িয়ে যাওয়া কিন্তু শুধু যে চক্ষুলজ্জার কারনেই হয় তা নয়, ভীতিও একটা বড় কারন। কিছু বলতে গেলে যদি ধমক খেতে হয়, কিম্বা পেটোয়া বাহিনীর খপ্পরে পড়তে হয়, এমনকি, কে জানে রাষ্ট্রদ্রোহীতার মামলাও তো হয়ে যেতে পারে!
আবার এমনও কিছু মানুষ আছেন যারা এসব ভীতি অতিক্রম করা শিখেছেন। আমি এই দলে যোগ দিতে চাই। শেখাটা এখনও শেষ হয়নি, তাই প্রশিক্ষণার্থীও বলা যায়।
ধানি মরিচ কিন্তু আকারে বিশাল না হলেও ভয়াবহ ঝালগুন সম্পন্ন। কাজেই ভীতি অতিক্রমের গুন অর্জন করতে ধানি মরিচের বিকল্প নেই। আপনাদের কাছে এই গুন অর্জনে দোয়াপ্রার্থী!
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



