রাজনীতি কখনও কি হতে পারে দূর্গন্ধময়? এটা কি কোন বস্তু যে এর স্বাদ, গন্ধ বা বর্ণ থাকবে? কিন্তু তারপরও মানুষ আজকাল আমাদের দেশের রাজনীতিকে দূর্গন্ধময় ছাড়া আর কিছু ভাবতে পারেন না
রাজনীতিতে বিরোধিতা সব দেশেই আছে। কিন্তু যে ভঙ্গিতে আছে এটা আমাদের দেশে সেভাবে কি আছে কোথাও। কোন দেশে কি দেখা যাবে দুই প্রধান দলের প্রধানতম ব্যাক্তিরা একে অন্যের মুখদর্শন সযত্নে (নাকি প্রবল ঘৃনায়!) এড়িয়ে চলে, একে অন্যের বিরুদ্ধে বিষোদগার করে চলে নিয়ত? নিজে মহা সাধু সেজে অপরকে চরম দূর্নীতিগ্রস্থ আখ্যা দেয়, যদিও তারা উভয়েই চুড়ান্তভাবে দূর্নীতিগ্রস্থ, নোংরামীতে দু'দলই সমানে সমান।
তারা রাজনীতি করে আমজনতাকে নিয়ে। এ সাহসটি তারা করে অত্যন্ত বুদ্ধিমানের মত। তারা উভয়েই জানে, আমজনতার সামনে তৃতীয় কোন বিকল্প নেই!
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১২ রাত ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



