ঘটনা ১
গত তিন আগস্ট রাজধানীর পল্লবী এলাকায় এক সেনা কর্মকর্তার গাড়ি ছিনতাই হয়। ছিনতাইয়ের শিকার মেজর সাইফুল হক আহমেদ বাদি হয়ে পল্লবী থানায় একটি মামলা করেন। তিনি অভিযোগ করেছেন, আগ্নেয়াস্ত্রের মুখে তার ব্যক্তিগত গাড়িটি ছিনতাই করা হয়।
ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে পূরবী সুপার মার্কেটের সামনে সন্ত্রাসীরা মেজর সাইফুলকে অস্ত্রের মুখে আটকে গাড়ির নিয়ন্ত্রণ নেয়। পরে পাঁচ কিলোমিটার দূরে মানিক মিয়া এভিনিউতে তাকে ফেলে টয়োটা করোলা জি মডেলের ওই গাড়িটি নিয়ে ছিনকাইকারীরা পালিয়ে যায়।
পরে অবশ্য পল্লবী থানা পুলিশ ব্যাপক তোড় জোড় চালিয়ে সেনা কর্মকর্তার গাড়িটি উদ্ধার করে। তবে গ্রেপ্তার হয়নি এই ঘটনার সঙ্গে জড়িত কেউই।
ঘটনা ২
গত ২৬ আগস্ট রাজধানীর শেরেবাংলা নগর থানার গণভবনের সামনে গভীর রাতে মনির হোসেন (৩০) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ছিনতাইকারীরা। ঘটনার দিন গণভবনের সামনে ছিনতাইকারীরা এই ব্যবসায়ির পথরোধ করে ছিনতাই করার চেষ্টা করে। মনির তাতে বাধা দিলে ছিনতাইকারীরা তার পেটে ছুরি মেরে পালিয়ে যায়। অবশ্য পুলিশ তিন দিন পর এঘটনায় জড়িত চার ছিনতাইকারি কে গ্রেপ্তার করতে সম হয়।
ঘটনা ৩
গত ২৭ জুলাই রাজধানীতে গোয়েন্দাসহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তার দপ্তর ও থানার কাছেই গুলি করে ৬ লাখ টাকা ছিনতাই হয়। ওই ছিনতাই ঘটনা যেখানে ঘটে তার কাছেই ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়। আর রমনা থানা এর মাত্র শ'দেড়েক গজ দূরে।
ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে এসে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের গাড়িতে গুলি করে এর চালক ও এক কর্মচারিকে ভয় ােদখিয়ে টাকার ব্যাগ নিয়ে চলে যায়। এ গঠনায় জড়িত কাউকে পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।
এভাবেই বেপোরোয়া ছিনতাইকারীরা। সাম্প্রতিককালে রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজি এবং পর পর খুনের ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ঈদকে সামনে রেখে ছিনতাইকারীরা লাগামহীন হয়ে পড়েছে। তারা অকপটে করে যাচ্ছে যাবতীয় সন্ত্রাসী কর্মকান্ড। ছিনতাইয়ের ঘটনা বাড়ছে আশঙ্কাজনক হারে।
রাজধানীর অলিতেগলিতে সন্ধ্যা হলেই ছিনতাইকারীরা রীনিমত মহড়া দেয়া শুরু করে। নিত্য নতুন কৌশল অবলম্বন করে প্রতিদিন সাধারন পথচারিদের সঙ্গে থাকা মোবাইল সেট, মানি ব্যাগসহ গুরুত্বপূর্ন জিনিসপত্র চিনিয়ে নিচ্ছে ছিনতাইকারীরা। অনুসন্ধানে দেখা গেছে, ছিনতাই ঘটার সময় রহস্যজনক ভাবে অনুপস্থিত থাকে পুলিশ সদস্যরা। অবশ্য ছিনতাইকারীদের কাজ শেষ হলে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হয়। বিভিন্ন মেডিকেল রিপোর্ট পর্যালেঅচনা করে দেখা যায়, ভোর বেলা এবং সন্ধ্যার পর থেকে রাত ১০ টা পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা বেশী ঘটে। তবে দিনের বেলায় সংগটিত ছিনতাইয়ের ঘটনাগুলো বেশি গুরুতর হয়।
রাজধানীতে বেশ কয়েকটি স্থান ছিনতাইয়ের স্পট হিসেবে অধিক পরিচিত। সাধারণ মানুষ সন্ধ্যার পর এসব এলাকায় চলাচল নিরাপদ মনে করেন না। এই এলাকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ফকিরাপুল, পল্টন, বাংলা মোটর, শাহবাগ, ঝিগাতলা, ােমাহাম্মদপুর, সংসদ ভবনের সামনের এলাকা, র্ফামগেইট, এ্যলিফেন্ট রোড, মতিঝিল, রামপুরা, বাড্ডা, হাজারীবাগ, ধানমন্ডি লেকের পাশ, গাবতলী, মিরপুর, পুরান ঢাকা, গুলিস্তান, যাত্রাবাড়ী ও শনির আঁখড়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক রিপোর্টে বলা হয় প্রতিদিন গড়ে অন্ত্যত ১০ জন ব্যাক্তি চিকিৎসা নেয় মলম পার্টির কবলে পড়ে। কখনো কখনো আক্রান্তের সংখ্য ১০ বেশিও হয়। ঢাকা মেডিকেল কলেজ ছাড়াও রাজধানীর অন্যান্ন সরকারি বেসরকারি হাসপাতালে ছিনতাইয়ের কবলে পড়া ব্যাক্তি চিকিৎসা নেয়। এর সংখ্যাও কম নয়।
রাজধানীর বিভিন্ন থানায় গত আট মাসের রেকর্ডকৃত ছোটবড় প্রায় ১ হাজার ছনতাই মামলার বিবরনে জানা যায়, ছিনতাইকারীরা প্রায় ৬ কোটি টাকার মালামাল ছিনতাই করেছে। ছিনতাই হওয়া এসব মালামালের একটিও উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশের দাবি ছিনতাই হওয়া মালামালের ৪ থেকে ৫ ভাগ মালামাল তারা উদ্ধার করতে সম। উল্লেখ্য মলম পার্টির সদস্যরা পুলিশি বিবেচনায় ছিনতাইকারী নয়।
ছিনতাই ঠেকাতে আইন শৃংখলা রাকারী বাহিনীর কোন পদপেই কাজে আসছে না। পুলিশ বা অন্যান্য বাহিনীর লোকদের চোখে ধুলা দিয়ে ছিনতাইকারীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে নির্দ্ধিধায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কন্ট্রল রুমের হিসাব অনুযায়ি রাজধানীর আটটি ক্রাইম ডিভিশনের চলতি বছরের (জানয়ারি-আগস্ট) প্রথম আট মাসে ৯৮২ টি। ডিএমপির এই তথ্য অনুযায়ী প্রতিমাসেই ছিনতাইয়ের ঘটনা ঘটছে ১২২ টিরও বেশি। প্রকৃত সংখ্যা এর অনেক বেশী। সাধারন মানুষ ছিনতাইয়ের স্বিকার হলেও অধিকাংশ সময় আইনি ঝামেলা এড়াতে থানায় আসেন না। আর যারা আসেন অধিকাংশ সময় তারা পুলিশের সহযোগতিা বঞ্চিত হন। এমন অভিযোগও রয়েছে ভুক্তভোগীদের। রাজধানীর একাদিক থানায় যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, ছোট খাটো ছিনতাইয়ের ঘটনায় মামলা করলে বাদিকে নিয়মিত তারিখ অনুযায়ী আদালতে হাজির হবে হয়। এতে খোয়া যাওয়া মালামালের চাইতে আর্থীক তি বেশী হয়। তাই ভিকটিম মামলা না করে সাধারণ ডায়েরি করে চলে যান। এত অবশ্য অধীকাংশ সময় অপরাধীরা ধরা পড়ে না। আর তাই প্রতিদিন সব ানায় একাদিকে সাধারণ ডায়েরি হচ্ছে। রমজানের প্রম দিকে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএপি কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, “রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা ঘটে ঠিকই, তবে পুলিশও বসে নেই। পুলিশ তার সাধ্য মতো কাজ করে যাচ্ছে।” সম্প্রতি পুলিশের বিভিন্ন পদেেপর কারণে ছিনতাই অনেকটা কমে গেছে বলে তিনি মনে করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন নিকট দাবি করেছেন অপরাদ দমনে তাদের অন্তরিকতার কোন অভাব নেই।তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একাদিক কর্মকর্তা জানান, কাগজে কলমে ছিনতাইসহ অন্যান্ন অপরাধের সংখ্যা কম দেখালেও বাস্তব চিত্র এর উল্টো।
রাজধানীতে মোট থানা ৩৯ টি, এর মধ্যে ক্রাইম ডিভিশন আট টি। এই আট ক্রাইম ডিভিশনের তথ্য অনুযায়ী চলতি বছরের আগস্ট পর্যন্ত রেকর্ড হয়েছে এমন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে মোট ৯৮২ টি। এর মধ্যে সবচে বেশী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ওয়ারী ক্রাইম ডিভিশনে। উল্ল্যেখিত সংখ্যার তুলনায় প্রকৃত ছিনতাইয়ের সংখ্যা অনেক বেশী।
সূত্র মতে, বর্তমান সরকার মতায় আসার পর থেকে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। ছিনতাই কার্যক্রম বেড়ে যায় ব্যাপক হারে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় সরকারের উচ্চ পর্যায় থেকে কয়েক দফা ােভও প্রকাশ করা হয়। এ নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রী একাধিকবার ােভ প্রকাশ করেন। এরপরও রাজধানীর দিনের পর দিন হত্যাকান্ডসহ অপরাধ কর্মকান্ড বাড়ছেই। রাজধানীতেই ব্যবসায়ীকে হত্যার পর ১২ টুকরো করা মতো ঘটনাও ঘটেছে। অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়াসহ নতুন করে তৎপর হয়ে উঠে অজ্ঞান পার্টি ও মলম পার্টির সদস্যরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


