somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দীপাবলি স্পেশাল

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে দীপাবলি। হিন্দুদের এই উৎসবটি মূলত প্রয়াত পুরুষদের স্মৃতির উদ্দেশ্যে প্রদীপ জ্বেলে এবং কলার খোলার নৌকায় প্রদীপ জ্বেলে নদী বা জলাশয়ে ভাসিয়ে উদযাপন হয়। প্রথা অনুযায়ী বিভিন্ন এলাকায় উৎসবটির রূপের বিভিন্নতা আছে।

একই সাথে, পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে যাঁরা গুরুজন স্থানীয়, তাঁদের পায়ের সামনে প্রদীপ রেখে প্রণাম করে আশীর্বাদ নেয় বাড়ির ছেলে মেয়েরা। উদ্দেশ্য, তাঁদের সম্মান জানানো।

আরো একটা দিক আছে এই দীপাবলির। এটা সহস্র প্রদীপ জ্বেলে অন্ধকার দূর করার প্রতীকি উৎসব।

এ দিনে কালী পুজো দেবার রীতিও আছে তাই অনেক এলাকায় এটা শুধু কালী পুজার দিন বলেই পরিচিত। কালী শক্তির দেবী, দূর্গার অন্য এক রূপ। যুদ্ধংদেহী, হিংস্র। কালী অসুর নিধন করেই ক্ষান্ত হয়নি, তাদের কাটা মুণ্ডু দিয়ে মালা গেঁথে গলায় পরেছে। অসুরের কাটা হাত দিয়ে তৈরী তার নিম্নাঙ্গের বসন। যুদ্ধ করতে করতে রক্ত লালসায় উন্মত্ত হয়ে কালীর জিঘাংসার মুখে যখন রাক্ষস জাতি শুদ্ধ ধ্বংসোন্মুখ, তখন রাক্ষসেরা দল বেঁধে গিয়ে পড়ে শিবের পায়ে। তাদের রক্ষার দাবী জানায়।

শিবের মন গলে। যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে ত্রিশুলপাণি* দেখতে পান কালী তখন যুদ্ধোন্মত্ত, তার অন্য কোন খেয়াল নেই। শিব তখন অনন্যোপায় হয়ে শুয়ে পড়েন কালীর পথে। কালী ভুল করে তার স্বামীর বুকে পা দিয়ে ফেলে। তাই লজ্জায় জিহ্বায় কামড় দেয়। এই দৃশ্যটাই কালীর সাধারণ মূর্তি।

কালীর বা শক্তির সাধকদের বলে শাক্ত। তন্ত্র সাধনায়ও কালীর স্থান বেশ গুরুত্বপূর্ণ। কালীর শুধু যুদ্ধংদেহী চেহারাই আছে তা নয়, তার ভক্তদের কাছে কালী দয়াময়ী দেবী।

কালী-ভক্তি বিষয়ক গানগুলো শ্যামাসঙ্গীত নামে পরিচিত। যে অন্য কোন শ্যামাসঙ্গীতই শোনেনি সে নিদেনপক্ষে "আমার সাধ না মিটিলো/ আশা না পুরিলো" শুনেছে। বাঙালী শ্রোতার কাছে পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে শ্যামাসঙ্গীতগুলো এখনো জনপ্রিয়।
[ https://www.youtube.com/watch?v=7GHfwgYzZEc ]

এবং, বাঙালী অন্য আরেকটা সত্য জানে কিন্তু প্রকাশ্যে স্বীকার করতে চায় না, সেটা হলো: অনেকগুলো শ্যামাসঙ্গীত কাজী নজরুল ইসলামের লেখা। উদাহরণ:

শ্যামাসঙ্গীত, কাজী নজরুল ইসলাম
রাগ: মিশ্র আশাবরী
তাল: দাদরা

আমার কালো মেয়ের পায়ের তলায়/ দেখে যা আলোর নাচন।
মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব/ যার হাতে মরণ বাঁচন।।
আমার কালো মেয়ের আঁধার কোলে/ শিশু রবি-শশী দোলে;
(মায়ের) একটুখানি রূপের ঝলক/ ঐ স্নিগ্ধ বিরাট নীল-গগন।।
পাগলী মেয়ে এলোকেশী/ নিশীথিনীর দুলিয়ে কেশ,
নেচে বেড়ায় দিনের চিতায়/ লীলার রে তা'র নাইকো শেষ।।
সিন্ধুতে ঐ বিন্দু খানিক/ (তার) ঠিকরে পড়ে রূপের মানিক;
বিশ্বে মায়ের রূপ ধরে না---/ মা আমার তাই দিগ্‌ বসন।।
সবাইকে দীপাবলী এবং কালীপুজোর শুভেচ্ছা।
______
*ত্রিশুলপাণি - যার হাতে ত্রিশুল (trident) থাকে। বা ত্রিশুল যার অস্ত্র। শিবের অন্য নাম।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×