somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবির হাট থেকে শিল্পকলা: বন্ধ হচ্ছে সংস্কৃতির দুয়ার

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কদিন আগেই নিরাপত্তা আর মাদক সেবনের অজুহাতে সন্ধ্যার পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও তৎসংলগ্ন ছবির হাটে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় এবার সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সাধারণ মানুষের চলাচল আর আড্ডার উপর মৌখিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর শিল্পকলা প্রাঙ্গনে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থানের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রদর্শনী চলাকালীন সময়ে কাউকে আর একাডেমির মাঠ কিংবা সিঁড়িতে বসতে দেয়া হচ্ছে না। যার প্রভাব পড়েছে নাটকের প্রদর্শনীগুলোতে। ইতিমধ্যেই দর্শক সংখ্যা কমতে শুরু করেছে। তাছাড়া নাট্যকর্মীরাও বিষয়টিকে ইতিবাচক মনে করছেন না। করার কথাও নয়।

গেল শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রাচ্যনাটের নতুন নাটক ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’র পরপর দুটি প্রদর্শনীর আয়োজন চলছিলো। প্রথম প্রদর্শনীতে দর্শক সমাগম থাকলেও, দ্বিতীয়টিতে একেবারেই দর্শক ছিলো না। এর কারণ হিসেবে দলটির কর্মী ও সর্বনাম ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য রিফাত আহমেদ নভেল জানালেন, ‘আমাদের দুটি শো’র মাঝখানে খানিকটা বিরতি দেয়া হয়। এ সময় নাট্যকর্মী থেকে সাধারণ দর্শক সবাই শিল্পকলার মাঠ কিংবা সিঁড়িতে বসে আড্ডায় মেতে উঠেন। সেদিনও তার ব্যাতিক্রম ছিলো না। কিন্তু হঠাৎই শিল্পকলার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা আমাদের আড্ডায় বাধা দেয়। নাট্যকর্মী পরিচয় পাওয়ার পরও তারা আমাদের চলে যেতে বলেন। অন্যদিকে সাধারণ দর্শক, যারা শিল্পকলার এদিক সেদিন বসে আড্ডা দিচ্ছিলেন তাদেরকেও চলে যেতে বাধ্য করা হয়। যার প্রভাবে আমাদের দ্বিতীয় প্রদর্শনীতে তেমন একটা দর্শক ছিলো না।’

সংস্কৃতি কর্মীরা এখন চাইলেই আর নিজের ঘরে নিজেই বসতে পারবে না। এটা হতে পারে না। হবার কথাও ছিল না। এমনিতেই নাটকের দর্শক দিন দিন কমে যাচ্ছে। তার উপর শিল্পকলা প্রাঙ্গনে আড্ডা কিংবা বসতে বাধা দিলে কেউই শিল্পকলা মুখী হবে না।’

অন্যদিকে সাংবাদিক ও নাট্যকর্মী পাভেল রহমান আরও বলেন, ‘প্রায় এক সপ্তাহ পর গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় গিয়েছিলাম। প্রবেশদ্বারেই কয়েকজন নাট্যকর্মীর জটলা দেখে এগিয়ে গেলাম। তারা জানালেন শিল্পকলার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনী তাদেরকে এখান থেকে চলে যেতে বলেছে। অথচ ঘড়িতে তখন সাড়ে ৭টা বাজে, মঞ্চে তখনও প্রদর্শনী চলছে।’ আমি নিজে গিয়েও ঘটনা দেখে বিব্রতবোধ করি। যে কেউই করবে।

এদিকে বেশ কয়েকজন নাট্যকর্মী জানান, এখন থেকে নাট্যকর্মীদের আইডি কার্ড গলায় ঝুলিয়ে শিল্পকলায় প্রবেশ করতে হবে। আর দর্শকরা গেটের বাইরে থেকে টিকিট কেটে তবেই ভিতরে প্রবেশ করতে পারবেন। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে শিল্পকলা একাডেমির একজন কর্মকতা জানা্লেন, কয়েকমাস আগে শিল্পকলায় আন্তর্জাতিক নাট্য উৎসব চলাকালে স্থানীয় একদল বখাটে হামলা চালায়। এ ঘটনায় কয়েকজন নাট্যকর্মীসহ দর্শক আহত হয়। এর পরপরই নিরাপত্তার বিষয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তখন সরেজমিনে দেখা যায়, নাট্যকর্মী ও দর্শক ছাড়াও বেশ কিছু বহিরাগত নিয়মিত শিল্পকলার মাঠসহ বিভিন্ন জায়গায় আড্ডা দেয়। এমন কী, তারা সেখানে মাদকও সেবন করে। বিষয়টা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে কয়েকবার অভিযানও পরিচালনা করা হয়। কিন্তু কোন ইতিবাচক ফলাফল না আসায়, এখন থেকে সন্ধ্যার পর শিল্পকলায় প্রবেশ ও আড্ডার ক্ষেত্রে কড়কড়ি আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সন্ধ্যার পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও তৎসংলগ্ন ছবির হাটে সবার প্রবেশের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে চারুকলা ইনস্টিটিউট এর উদ্যোগে গড়ে ওঠা ছবির হাটের নিয়মিত সংস্কৃতিচর্চাও বন্ধ হয়ে গিয়েছে। ছবির হাটকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে ওঠা কবি, শিল্পী ও ব্যান্ডদলগুলোর আড্ডা ভেঙ্গে গেছে সরকারি সিদ্ধান্তে।

তবে কি আমরা ধরে নিব- মাদকের অভয়ারণ্যে সংস্কৃতি, শিল্প, সাহিত্য মুছে যাবার পথে? এভাবে চলতে দেওয়া যায় না। মাদক নিষিদ্ধ করুন। মাদকসেবীকে সনাক্ত করুন। তা না হলে জাতি আরও পিছিয়ে পড়বে। মৌলবাদ জেগে উঠবে। সাম্প্রদায়িকতা মাথা চাঁড়া দিয়ে উঠবে। আশা করি, কৃর্তপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।

সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×