দূর নির্বাসনে যাও : সাইফুল আলম মুকুল, ১৫.০৬.১৯৯৮
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দূর নির্বাসনে যাও : সাইফুল আলম মুকুল, ১৫.০৬.১৯৯৮
দূর নির্বাসনে যাও --
... তবুও জঙ্গলে
সততা আছে
মানুষের সমাজে
অভাব প্রকট
সহিংসতায়ও
ওরা বেজায় সৎ,
সাধুতায় মানুষ
ভীষন অসৎ
সরকার চলে
দুর্বৃত্তের শাসনে
সততা জঙ্গলে যাও
এদেশ তোমার নয়।
পিতা, দোহাই তোমার
আমাকে দোষ দিও না
সত্য এদেশে অবাঞ্চিত
সত্য বল্লেই বিপদ।
তুমিও বাঁচতে পারোনি,
সত্য বলেছিলে বলেই তো ...
তবুও গর্বিত, করোনি
মাথানত, অসত্যের কাছে।
পশুর দাপটী রাজত্বে
মনুষ্যত্ব অচল
মানুষের অবয়বে
পশুরাই মূর্তিমান।
চোরেরাই নমস্য,
পূজনীয়, সম্মানিত, শ্রদ্ধেয়
সত্য পালাও, জঙ্গলে যাও
হিংস্রতায়ও সেখানে
সততা আছে...
সভ্যতায় সততা নেই
শঠতাই নাকি সভ্যতা,
সমাজ সাহসী নয়,
আত্নসমর্পিত দুর্জনে।
দুর্বৃত্তের লাথি খেয়েও
সালাম ঠোকে নতশিরে,
বীরত্বে বেপরোয়া হয়
সত্যনিষ্ঠ সাধুজ’নে।
জ্ঞানের গরীমা নয়
শক্তির বর্বর শাসনে,
বেজায় আসক্তি
আত্নপ্রতিষ্ঠার সন্ধানে
নীতির সুদৃশ্য মোড়কে
দূর্নীতির বীভৎসতা,
ভন্ডের উচ্চকণ্ঠে
সত্য নির্বাক
ভাঁড়ামোতে কার্যসিদ্ধি
সত্য দুরস্ত যাও
বন্যতায়ও বিশ্বাস আছে
সভ্যতায় প্রকট অভাব।
প্রতারক না হতে পারো
দূর নির্বাসনে যাও,
ঐ সমাজ তোমার নয়
এদেশ তোমার নয়।।
!! সাইফুল আলম মুকুল
১৫.০৬.১৯৯
মূল লিংক :
http://jessore.info/content.php?id=229
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন

২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা...
...বাকিটুকু পড়ুন