"বাবু.............বাবু......"
মেজাজ টা পুরা গরম হয়ে গেলো........মারে কতবার বলেছি এই নাম ধরে না ডাকতে....এমনিতেই স্কুলে আমার আরো ২ টা নাম রয়েছে........তাছাড়া বাবু নামের আরেকটা ছেলে রয়েছে,যার প্যান্ট খুলা কেবল বাকি আছে.....আমারটার খবর অনেক কষ্টে লুকিয়ে রেখেছি.......।মনে হয় আর পারা যাবেনা..........
"এই বাবু,,,,,কত সময় ধরে ডাকছি,,,জবাব নাই কেন??কোন কাজের কথা উঠলেই তোর মুখ বন্ধ"
"পারবনা"
"কি??"
"বলছিতো...পারবনা" সাফ জওয়াব দি্যে দিলাম আমি...
"কাজটা কি সেটা না শুনেই??"
আমি জবাব দেবার প্রয়োজন মনে করলামনা........
আমি এখন মহা ভাবের ভিতর আছি.......স্কুলে আমার ক্লাসে নতুন একটা মেয়ে এসেছে......রিয়া নাম.......দীপ্তিদির চাইতেও অনেক সুন্দর...এরি মধ্যে ক্লাসের অর্ধেক ছেলে তার প্রেমে পড়েছে......আমিও এর ভিতর রয়েছি....
যদিও কাউরে কিছু বলিনি........বলে বিপদে পড়তে চাইনা........
মেয়েটার সাথে সবারই মুটামুটি ভাব হয়ে গেছে.......আমি চাচ্ছি কিন্তু পারছিনা........যেচে পড়ে গিয়ে আমি কোন মেয়ের সাথে কথা বলতে পারিনা...... এটা ভাব নয়.......সংকোচ.........
তাই সেই প্ল্যানই করছি............কিভাবে কথা বলা যায়...........অনেকগুলা প্ল্যান হয়ে গি্যেছে..........কেবল গুছিয়ে আনা বাকী.......................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


