দীপ্তিদি কেমন দেখতে আমি জানিনা..............
তবে আমি কেবল কল্পনায় একটা চেহারাই দেখতে পাই............গোলগাল মুখ,,মুখে অদ্ভুত এক সরলতা,,,,,,,চোখ গুলা বড় বড়.......দীপ্তিদির বাবা বলেন গরুর মতো চোখ..............আমার তা মনে হয়না..........আমার মনে হয় দীপ্তিদির চোখে কিছু একটা আছে,,,,সেই কিছুটা কি তা আমি এখোনো খুজে পাইনি......
অন্যেরা মনে হয় পেয়েছে.......তন্ময় পেতে পারে,,শাকিল পেতে পারে........আবার রহিম এর মতো গোবেচারা ও পেতে পারে....তা নাহলে তারা সারাদিন উনার আঁচল ধরে থাকবে কেন?? অবশ্য তারাও সেই কিছুটা খুজতে ব্যস্ত হয়তোবা........আমি কিন্তু উনার কাছে যাইনা........দূর থেকে উনার চোখ দেখি..........মাঝে মাঝে চোখাচোখি হয়..........উনি হাসেন......আমি মনে মনে বলি.......""বিধিরে!!!""
ও.........উনার রং কিরকম তাই তো বলা হয়নি..........আমার অবশ্য রং নিয়ে তেমন সমস্যা নাই.............কিন্তু পাঠকদের তো থাকবে......তাদের তো দীপ্তিদিকে কল্পনা করতে হবে............আমার মায়ের অবশ্য রং নিয়ে এলার্জি আছে......পাঠক.......আপনারা আবার ভেবে বসবেন না যে আমি দীপ্তিদির প্রেমে পড়ে গেছি,,,,তা নাহলে আমার মায়ের কথা আসে কেন???
যাই হোক,,,,,,মা বলেন....."দীপ্তিটা কোথা থেকে যে এই রং পেল?,মায়ের ও না,,বাপেরও না,,,"" আসলে আমার মা আবার একটু উজ্বল শ্যামলা কেও কুচকুচে কাল ধরে নেন........সে ক্ষেত্রে মায়ের হিসেবে দীপ্তিদি উজ্বল শ্যামলা........আমার হিসেবে???
""বিধি!!!""
পাঠক আপনারা ই বুঝে নেন.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


