somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেগুনা হতে সাবধান‬!

০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিউশন শেষে বাসায় ফিরছি। রিক্সা থেকে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে নেমে ভাড়া মিটিয়ে বাসের অপেক্ষায় দাড়িয়ে আছি। গন্তব্য শেওড়াপাড়া থেকে তালতলা। বাসে ৩ মিনিটের পথ।

সামনে একটা লেগুনা দাঁড়ানো। আমি সাধারণত লেগুনাতে উঠি না। দম বন্ধ হয়ে আসে। বাসের জন্য আর অপেক্ষা না করে লেগুনাতে উঠে পড়লাম।

লেগুনার দুই সারি সিটের এক পাশে ৪ জন ছেলে, আর এক পাশে ৩ জন মেয়ে। মেয়েদের
সারিতে বসার প্রশ্ন আসে না। ছেলেদের সারিতে বসতে যাব, দুই জন দরজার দিকে চেপে আসলো। আমি তিনজনের মাঝে বসে পড়লাম।

তালতলায় এসে লেগুনা হালকা ব্রেক করলো। পাশের দুইজন আমার গায়ে হুড়মুড়িয়ে পড়লো। এতো হালকা ব্রেকে গায়ে এসে পড়ার কথা না। ছেলেগুলোর দিকে তাকিয়ে দেখলাম, খুব হেঙলা পাতলা। অন্ধকারে মুখ দেখতে পারছিলাম না।
কিছু মনে না করে লেগুনা থেকে নেমে পড়লাম। বাস অথবা রিক্সা থেকে নামার পর, পকেট হাতড়ে দেখা আমার বহু দিনের অভ্যাস। পকেটে হাত দিয়ে দেখি আমার মোবাইলটা নেই।

লেগুনাটা দাড়িয়ে ছিল। চলতে শুরু করবে এমন সময় লেগুনা থামালাম। বললাম আমার মোবাইল পড়েছে। এমন সময় দেখি পাশে বসে থাকা লোক তিনটা নেমে যাচ্ছে।
সামনে বসে থাকা এক আপু বললো, "ভাইয়া আপনার মোবাইলটা ওরা নিয়েছে। আমি মোবাইল হাত বদলাতে দেখেছি।
ততোক্ষণে আমার হিতাহিত জ্ঞান শুন্যে চলে গেছে। এর মধ্যে আমি খপ করে একজনের হাত ধরে ফেলেছি। আরেকজনের কলার ধরলেও ততোক্ষণে ছুটিয়ে নিয়েছে।

আমি বললাম, মোবাইল বাইর কর। আমি এই এলাকার ছেলে কাপড় নিয়ে বাড়ি ফেরত যেতে পারবি না। ছেলে দুটো অস্বীকার করেই যাচ্ছে। অনেক মানুষ জড় হয়ে গ্যাছে।

আমি হঠাৎ আবিষ্কার করলাম আমি ছেলেটাকে ঘুষি দিতে শুরু করেছি। সাথের মানুষ গুলোও চড় থাপ্পড় দিতে শুরু করেছে।
ছেলেটার শার্ট ছিড়ে একাকার অবস্থা। পাশেই ময়লার স্তুপ। ছেলেটা বললো, "ভাই ওই ময়লার মধ্যে ফেলছি।"
আমি গালি দিয়ে বললাম, "খা*কির পোলা কই ফেলছিস, খুঁইজা বাইর কর।"

অবশেষে আমার মোবাইল পাওয়া গেল। ব্যাক কভার কোথায় জানি উড়ে গেছে। স্ক্রিনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
দৌড়ে পালিয়ে যাওয়া একজন ইতিমধ্যে ধরা পড়েছে। তিন জনকে অর্ধ নগ্ন করে রাস্তায় বসানো হলো। এদের পকেটে ২ টা সোনার চেন, একটা এ্যান্ড্রয়েড ফোন পাওয়া গেছে। পাশেই সরকারি দলের কার্যালয়। তারা পুলিশে খবর দিলো।

আমি বাসার অভিমুখে যাত্রা শুরু করলাম। হাতে ব্যাথা নিয়ে বাসায় ফিরেছি।

সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০
১৫টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×