রাত বাড়তে থাকলে আবোলতাবোল লাগে
নিজেকে।
কখনো কি আমাকে তার মনে পরে?
কোনো রাতে ভুল করেও কি একটিবার?
আমি একলা একটা পাখি যেন পথ
হারিয়ে ফেলেছি।
এখানে ওখানে যেখানেই যাই
সেখানেই মনে হয় বাড়ি
কাকে যেন আপন মনে হয়
কিন্তু অচেনা লাগে।
নিজের মাঝে থেকে থেকে অস্পষ্ট হই
আরও।
আরও বেশী তীব্র থেকে তীব্রতরা
বাস্তবতার খেলাটা এতই চমকপ্রদ, যে
দুঃখ পাওয়া উচিত কিনা তাই বুঝতে
অনেকক্ষণ লেগে যায়।
কি অদ্ভুত তার ব্যাকরণ।
স্বপ্ন দেখে ফেলি কেন আগে আগে?
সবাই বড় বড় স্বপ্ন দেখার কথা বলে
আমার ক্ষুদ্রগুলোই একরকম অসাধ্য
বৈকি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




