তাহলে কি রাতের সামু ও চন্দ্রিমা উদ্যানের মধ্যে কোন পার্থক্য নেই??
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাত ১১টার পরে বেশিরভাগ সময় কোন মডারেটর দ্বায়িত্বরত অবস্থায় থাকেন না। কেমন যেন আজব লাগে না?? ১ লাখের উপরে যেই ব্লগের সদস্য সেই ব্লগ ১১টার পরে অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে!!!! ব্লগ কি এখনো ২০০৭ এ পড়ে আছে?? এত এত ব্লগার, এত এত পোস্ট। সব দ্বায়িত্ব প্রকাশকারীর এতটুকু বলেই ব্লগ কর্তৃপক্ষ দায় এড়াতে পারেন না।
চন্দ্রিমা উদ্যানের কথা নিশ্চয়ই মনে আছে। এই পার্কটিও রাতের বেলা সামুর মত অনিরাপদ, অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে। সামুর মত এখানেও ভদ্র লোকের পাশাপাশি চোর-ছ্যাচড় রা হাওয়া খেতে আসে। রাতে তেমন কোন ধরনের পাহারা না থাকায় এই পার্কে অনেকেই ছিনতাইয়ের শিকার হয়েছেন। এখণ যদি পার্ক কর্তৃপক্ষ বলে যে পার্কে প্রবেশের জন্য আমরা কোন ফি নেইনা, এই পার্ক থেকে আমাদের কোন ইনকাম নেই তাই আমরা রাতে কোন নিরাপত্তাকর্মী রাখতে পারবো না। তাহলে সাধারন জনতা কিছু গালি গালাজ দিবেই। এই গালি-গালাজের ৯৫% ছিনতাইকারীকে উদ্দেশ্য করে হবে আর ৫% পার্ক কর্তৃপক্ষ হজম করতে হবে। তবে ছিনতাইয়ের শিকার হয়ে যেই বলদরা পার্ক বন্ধের দাবি জানাবে তারা এক হলে ছাগল না হয় অন্য পার্কের দালাল।
প্রিয় জানা আপা দয়া করে রাতে মডারেটর এর ব্যবস্থা করুন। আপনি আমার চেয়ে ভালো বুঝেন তাই আপনার জানা থাকার কথা সামুতে সংগঠিত ক্যাচালের ৮০% রাতেই হয়। জানেনতো আগুন নেভানোর চেয়ে আগুন যেনো না লাগে সে ব্যবস্থা নেয়াই উত্তম।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫

সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের...
...বাকিটুকু পড়ুন
র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯
প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫
অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন...
...বাকিটুকু পড়ুন