somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিত্রনায়ক অনন্ত জলিলের বক্তব্যে ঘানায় তীব্র প্রতিক্রিয়া।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশী ফিল্ম দ্যা চলচ্চিত্র তারকা অনন্ত জলিলের একটি মন্তব্য নিয়ে ঘানায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘানা নিউজ এজেন্সি (জিএনএ) তাদের ওয়েবসাইটের খবরটি প্রকাশ করলে জনগণের মধ্যে ক্ষোভ তৈরী হয়। উল্লেখ্য, অনন্ত জলিল উক্ত টেলিভিশন অনুষ্ঠানটিতে একজন তরুণকে দেয়া তার লেসন দ্যা সবক বিবৃত করার সময় বিস্ফোরক কথাটি প্রকাশ পায় এবং ঘানার ধীরগতির অন্তর্জালিক প্রক্রিয়ার কারণে তারা পরে এ সম্পর্কে অবগত হয়। যে কথাটি নিয়ে এত আলোড়ন তা হল, "“আর ইউ পোম গানা?”, “ইউ থিং বাংলা ছবি হিরো মিনস দে আর আনএডুকেটেড?”"।

এই উক্তির মাধ্যমে ঘানার মানুষকে অপমান করা হয়েছে বলে মনে করেন তাদের তাদের প্রেসিডেন্ট জন দ্রামানি মাহামা। তার ভাষ্যমতে "জলিল অশিক্ষার সাথে ঘানাকে যুক্ত করে যে বাক্যটি বলেছেন তাতে ঘানার সংগ্রামী মানুষকে কটাক্ষ করা হয়েছে।"

ঘানার পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী আলহাজ্বী মুহাম্মাদ মুমুনির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "এটা দুঃখজনক। তিনি ঘানা সম্পর্কে এমন কথা বলার অধিকার রাখেন না। এ ব্যাপারটার একটা সুরাহা হতে হবে। জলিল আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইলে দু দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দিক সম্পর্ক লোপ পেতে পারে"।

এদিকে ঘানার সুশীল সমাজের পক্ষ থেকে একশত একজন বুদ্ধিজীবী একটি বিবৃতিতে অনন্ত জলিলকে তিরস্কার করে আগামী সাত দিনের মধ্যে তাকে ঘানার ইতিহাস মুখস্থ করার আহবান জানান। সাতদিন পরে একটি বিশেষ দল তার মুখস্থ পরখ করতে যাবেন, এবং ব্যর্থ হলে তাকে উঠিয়ে নিয়ে ঘানার জঙ্গলে ছেড়ে দেবার জন্যে জনমত গড়ে তোলা হবে বলে হুমকি প্রদান করেন তারা।

সাধারণ জনগণের মাঝেও ক্ষোভ সঞ্চারিত হয়েছে। তারা জলিলের কুশপূত্তলিকা দাহ করার প্রাক্কালে সেটি মোটরসাইকেলে করে হেলিকপ্টার ধাওয়া করে পালিয়ে যাবার চেষ্টা করলে উত্তেজিত জনতা হলিউডের চাক নরিস এবং তামিলুডের রজনীকান্তর এ্যাকশনধর্মী পোস্টার প্রদর্শন করলে জলিলের উড়ন্ত কুশপূত্তলিকা অবশেষে মাটিতে অবতরণ করলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘানাতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৪
৪৩টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×