somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্লেন উড়ে কিভাবে ?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশাল প্লেন গুলো যখন খুব কাছ থেকে দেখি তখন অবাক হই এতো বড় প্লেন আকাশে উড়ে কিভাবে? আবার কখনো যাত্রী হিসাবে উঠলে ভাবি এত লোক নি্য়ে প্লেনটা ঠিকমত টেকঅফ করতে পারবে তো।(আর ড্রাইভার হলে ভাবি আল্লাহ সহায় হবেন নিশ্চয়ই)
আরও অবাক হই যখন শুনি একটা ঢাউস প্লেনে জ্বালানী ই থাকে ৮০-১২০ টন। ওরে বাপ।যাত্রী+লাগেজ+প্লেনে'র ওজন যোগ করলে কি হবে ???সবই সম্ভব হয় ২টা(৪) ইন্জিন আর লম্বা ডানা'র কারনে। তাই বলে ১৫০ টন ?
আসুন খুব অল্পতে জেনে নেই কিভাবে তা সম্ভব হয়।
যে কোন বস্তুর চারদিকে বাতাসের চাপ সব সময় সমান। কিন্তু তাকে শুন্যে ছেড়ে দিলে তা মাটিতে পরে যায় বস্তুর ওজন(Weight) ও মধ্যাকর্ষন শক্তি'র কারনে । সুতরাং এমন একটা শক্তির ব্যবস্থা করতে হবে যাতে বস্তুর ওজন(Weight)+মধ্যাকর্ষন শক্তিকে মোকাবেলা ক’রে বাতাসে ভেসে থাকা যায়।যেহেতু চারিদিকে বাতাসের চাপ সমান তাই Weight+মধ্যাকর্ষন শক্তি'র বিপরিতদিকে বাতাসের চাপ কমালেই নীচ থেকে বাতাসে চাপ ঐ বস্তুকে ভেসে থাকতে সাহায্য করবে। এই শক্তির নামই lift।



সুতরাং যে কোন ভাবে হোক বস্তুর উপরের অংশের বাতাসে চাপ কমালেই ভেসে থাকা সম্ভব। কিন্তু তা করবো কিভাবে ???
Bernoulli principle খাস বাংলায় বলা যায় যে কোন প্রবাহিত স্রোতের (পানি/ফ্লুইড/বাতাস) কোন যায়গায় গতি বেশি হলে সেখানে (বাতাসের) চাপ কমে যায়। নিচে'র ছবিটা দেখুন। খুব সহজ যা আমরা ছোটবেলায় করতাম।


ফু দিলে কাগজটা কোন সাহায্য ছাড়াই বাতাসে ভেসে থাকে । কিন্তু প্লেনে'র ক্ষেত্রে কি হবে ???
প্লেনের বিশাল ডানা দুইটার দিকে দেখুন। ডানার নিচের অংশ সমান হলেও উপরটা একটু ওভাল শেপ (Aerofoil)।


এইবার নীচের ছবিটা দেখুন। ডানা'র নিচে বাতাস সোজা ভাবে গেলেও উপর দিকে একটু বেঁকে যাচ্ছে। তাতে বাতাসে গতিও বেড়ে যাবে। Bernoulli principle অনুযায়ী সেখানে বাতাসের চাপ কম থাকবে।


তাহলে ডানা'র নীচের দিকের বাতাসের উচ্চচাপ(High Pressure) প্লেনের ওজন(Weight)+মধ্যাকর্ষন শক্তিকে বাতিল করে তাকে শুন্যে ভেসে থাকতে সাহায্য করবে । হয়ে গেল কাজ।

আর ইন্জিনের কাজ হল Thrust এর মাধ্যমে প্লেন কে সামনের দিকে টেনে নিয়ে যাওয়া যেন ডানা'র উপর এমন বাতাসে প্রবাহ এত বেশি হয় যাতে প্লেনের ওজন কে বাতিল করার মত Lift জেনারেট করতে পারে।


প্রপেলার বা জেট ইন্জিন দিয়ে Thrust উৎপন্ন করা যায়।
হেলিকপ্টারের জন্য অবশ্য অন্য থিওরী।
(ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করা)
You Tube এ এই ভিডিওটা দেখতে পারেন YouTube
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০২
৩৯টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×