somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্লাইট ৩৭০- কিছু অমিমাংসিত প্রশ্ন

১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মালয়েশিয়ান ফ্লাইট ৩৭০ ২৩৯ জন যাত্রী নিয়ে বেশ কদিন ধরে নিখোজ।
বিমানের অত্যাধুনিক ফ্লাইট ডেক, তার চেয়েও আধুনিক স্যাটেলাইট যোগাযোগ ব্যাবস্থা আর একাবিংশ শতাব্দী'র ট্র্যাকিং সিস্টেম কে বোকা বানিয়ে বিমানটি কোথা্য় লুকিয়ে আছে ? ভারত মহাসাগরের তলদেশে ? নাকি কান্দাহারের তালেবান বিমান ঘাটিতে ?

যোগাযোগ বন্ধের পরও প্রায় ৮ ঘন্টা বিমানটি উড়েছিল- এটা আজ প্রমানিত। কে এমন নিখুত ভাবে প্লেন টা চালালো ? বিমানের ক্রুরা তখন কি করছিল ? যাত্রীরা কি করছিল এই ৮ ঘন্টা ? খাবার খেয়ে টানা ঘুম দিচ্ছিল ? সিনেমা দেখছিল ? অথবা জানালা দিয়ে আকাশ দেখছিল ?
এমন উত্তর না পাওয়া প্রশ্ন সবারই মন ছুয়েছে। আপনি, আমি, সবাই চাই এর একটা সমাপ্তি দেখতে ।
আমার মনে কয়েকটা প্রশ্ন ঘুরপাক খায় যা আপনাদের সাথে শেয়ার করতে চাই।

১। বিমানের ট্রানসপন্ডার আর সকল যোগাযোগ ব্যাবস্থা অফ করে দেয়া হয় । যদি ছিনতাইকারী হয় তাহলে তাদের রীতিমত যুদ্ধ করে বুলেটপ্রুফ ককপিট ডোর ভেংগে ঢুকতে হবে। ততক্ষনে পাইলট খুব সহজে কন্ট্রোল টাওয়ার কে জানাতে পারতো। তা হয়নি। এর অর্থ পাইলটরাই এই কাজ করছে। কি এমন কারনে দুইজন পাইলট একসাথে এমন আ্ত্মঘাতি সিদ্ধান্ত নিল ?

২। বিমানটি'র পাঠানো সর্বশেষ সিগনালটি স্যাটেলাইটে ধরা পড়ে হারানোর প্রায় ৭ ঘন্টা পর যেখানে ইন্জিনের সর্বশেষ ডাটা, বিমানের স্পীড, উচ্চতা ইত্যাদি তথ্য থাকে। আধুনিক জিপিএস এর যুগে সর্বশেষ লোকেশন ডাটা ছিল না কথা টা বিশ্বাস করি কিভাবে ?

৩। আজকের যুগে প্রতিটা দেশের বিমান প্রতিরক্ষা ব্যাবস্থা নিখুত। যে কোন অচেনা বিমানকে আইডেন্টিফাই করে এবং সন্দেহজনক বিমান কে ধাওয়া করার জন্য প্রতিটা দেশের ফাইটার বিমান ২৪ ঘন্টা রেডী থাকে।IFF (Identifying Friends or Foe ) একটি পুরাতন প্রথা যা সব দেশেই আছে।
থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারত, মায়ানমার, চীনের মত সব দেশের রাডার কে ফাকি দিল কিভাবে ? আন্দামান-নিকোবরে'র ভারতীয় রাডার বন্ধ ছিল বিশ্বাস হয়? দিয়াগো গার্সিয়া তে মার্কিন বিশাল স্থাপনাকেও ফাকি দিল ?
চীন ও ??

৪। ফ্লাইট ডাটা/ভয়েস রের্কডার (ব্লাক বক্স) এমন ভাবে তৈরী যা কয়েকশত মিটার তলদেশ থেকেও ৩০ দিন ধরে সিগনাল পাঠায়। বিমানে ELT (Emergency Locator Transmitter ) অটোমেটিক ভাবে যে কোন অস্বাভাবিক ইম্পেক্টের সাথে সাথেই অন হয়ে যায়। সব কেন নিশ্চুপ ? তাহলে কোথায় কি স্বাভাবিক ভাবে ল্যান্ড করেছে ???
দিয়াগো গার্সিয়া অথবা কান্দাহার ?

এ ইস্যুতে আমার আগের লেখা
নিখোঁজ মালয়শিয়ান ফ্লাইট ৩৭০ - কিছু উদ্ভট সম্ভাবনা
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×