somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অরুচিশীল নোংরা ছবির কারনে ফারুকী সাবধান তবে ফারুকী কে সাবধান না করে নিজেদের মানুসিকতা পরিবর্তন করলে কেমন হয় নাকি আমাদের সাবধান ও পরিবর্তন হওয়া দরকার ?

৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জীবন তো বহমান এক স্রোতধারা যেখানে কোন দিনেই কেউ থাকেনা থেমে , জীবন যায় জীবনের গতিময় ধারায়, বহমান স্রোতধারায় বয়ে চলার নামেই হয়ত জীবন তাই নয় কি ?

যাই হোক জীবনের সংগা দিতে আমি আসিনি , গত জানুয়ারি মাসে একটাই মনের মাঝে বারবার আঘাত দিয়ে যাচ্ছে মনে হয়ত জীবনের মানে খুজতেই এমনটি হয়, ব্যস্ততার কারনে সবকিছুই আজ কেমন জানি পানসে হয়ে যায় , ভুলে যাই আমি আমার জীবনের একটি মুহুর্ত হয়ত কোথাও নয় আবার কোনখানে জীবিকার সন্ধান,

কি সব বলছি যাক এইবার যা বলতে আসলাম তা শুনুন,,,,

আমি যা বলব তা একান্তই আমার কথা , আগে দেখব বুঝব তারপর কথা বলব

আমাদের স্বভাব নাকি বাংগালীর স্বভাব জানিনা অল্পবিদ্যা ভয়ংকরী আমিও কোন অংশে কম না, যাউক গা তথাকথিত থার্ড পারসন সিংগুলার নাম্বার নামক বাংলা ছবিখানা দেখিলাম তারপর আমার ভাষা আমি যাহা বুঝিলাম

সিনেমার মুলথিম বলতে কে কি বুঝেছেন আমি জানিনা, তবে আমি যা বুঝেছি.....

আমাদের দেশের সরকার মহিলা, সরাস্ট্র মন্ত্রীর তালিকায় ও একজন মহিলা মানুষ আছে তাই নয় কি , তবুও আমাদের দেশের নারী সমাজ কতটা সয়ংসম্পুর্ন জানিনা, হয়ত আজো নেই তবে কাল হবে। ইভটিজিং এর কারনে প্রান দিয়ে প্রমান করছে আমি ভাল আর আমি ঐসব ছেলেদের ঘৃনা করি, তাই নয় কি ?

সিনেমার শুরুতে খেয়াল করলাম তিষা কে , দেয়ালের কোনে আবার কখনো একটু আড়াল করেই নিজেকে রাখার প্রচেষ্ঠা করেছিলো তবুও পুরুষ নামের হায়েনা ( মাফ করবেন আমি সব পুরুষ কে বলছি না ) এর হাত থেকে রেহাই পাচ্ছিল না, অবশেষে যখন শেষ ভরসা হিসেবে থানাকে বেছে নিল তখন তার বিবেক তাকে আবারো থামিয়ে দিল যে থানা কি তার জন্য নিরাপদ নাকি রক্ষক যখন হয়ে যায় ভক্ষক সেই সমস্যা আবারো

ছুটতে ছুটতে যখন এসে দাড়াল অভারব্রীজে তখন কেউ তো তাকে বলল না যে এত রাতে একটা মেয়ে এখানে কি করে হয়ত বলেছিল তবে সেটার দৃষ্ঠি টাও ছিল আলাদা, বড়লোক নামের একদল যারা পতিতার সাথে সারাজীবন থাকতে চায় যদিও তাদের ঘরে বউ থাকে আবার সংসার ও থাকে, নরপশুরা সবাই কে তাদের দৃষ্ঠিতে একই দেখে হয়ত রাতের বেলা কোন মানুষ বাহিরে থাকতে পারে না , এটা কি খুব বেশি অপরাধ ?

মাঝে মাঝে গভীর রাতে এমন কি মাঝে মাঝে কোন রাতে আমি আমার বাসায় থাকি না, নিজেকে হিমু মনে করে বাহিরে থাকি , কিন্তু মানুষের বিপদ আসতেই পারে যার কারনে হয়ত কোন এক রাতে বাসায় ফেরা হল না,,,,,,

এবার আসি লিভ টুগেদার নিয়ে কিছু কথায়, তার আগে বলুন তো ভালবাসা অথবা বিয়ের সংগা কি ?

প্রেমিকার হাত ধরে পার্কে বসে বাদাম খাওয়া এবং ২-১মাস পার্কে বাদাম খেয়ে লিটনের ফ্লাটে রুম ডেটিং করার নাম ভালবাসা ?

এবার আসি বিয়ে নিয়ে, ধুম ধাম করে সানাই বাজিয়ে বিয়ে করা আর লাল বেনারশি শাড়ি পড়ে শশুর বাড়িতে বিশাল গাড়ি বহর নিয়ে আসার নাম বিয়ে নাকি অন্য কিছু, একই ছাদের নিচে যুগ যুগ ধরে বসবাস করে আসছে একই বেডে ঘুমাচ্ছে তারপরো তাদের মানসিক মিল টা কয়েকযুগ পরো হল না এর নাম কি বিয়ে নাকি যেখানে মানিসক ভাবে অর্থ্যাৎ মন যেখানে সায় দিবে তার সাথে যারাটি জীবন কাটানোর নাম বিয়ে ?

আমি নাস্তিক না আবার আমার মাথা খুব বড় না আর আমি বুদ্ধিজীবিও না আমার মতে ভালবাসা আর বিয়ে কখনো ঘটা করে হয় না
এটা মনের বেপার আর আসে যেমন মন থেকে তেমনি বেড়ে উঠে মনের মাঝে, কাজেই এখানে লিভ টুগেদার বলতে আপনি কি বুঝান আর ঐ সিনেমায় লিভ টুগেদার নিয়ে কি হল বুঝি না,

অবশেষে যখন রক্ষকের হাত থেকে আসল তার বোনের বাড়িতে তখন সেখানেও তার একটি ভুলের কারনে মানে তিষা ঘটা করে বিয়ে না করেও শশুরবাড়িতে থাকল কেন সেই কারনেও তার বোনের শাশুরি তাকে থাকতে দিল না, আর তার পর জীবন সংগ্রামে যখন নেমে পড়ল তখন তো কোন উত্তর খুজে পাই না আমি,

ফেসবুকে একটা গ্রুপ পেয়েছিলাম "বাড়ী ভারার ক্ষেত্রে ব্যচেলর দের মানুষ ভাবুন" আচ্ছা একটা মানুষ কি একা থাকতে পারেনা , কোন বিপদে পরেও না ?
যদি কখন আমি এভাবে বাড়ি খুজি তাহলে হয়ত আমিও বাড়ি খুজে পাবা না, কারন আমি ব্যচেলর থাকি একা ........ হা হা হা হা হা

তাহলে কি আমি মানুষ না ?

একজন বৃদ্ধ মানুষ যার সুখের একটা সংসার আছে সেও একজন যুবতি নারীকে একা পেয়ে সার্থ হাসিল করতে দিধা করে না, কিন্তু হায়েনা যেমন আছে তেমনি সেখান থেকে বাচার উপায় ও কিন্তু আছে তাই নয় কি ?
কিন্তু এভাবে আর কতদিন ? বাচার জন্য আরেকজন কে স্বামী বানাল সেটা কি খুব বেশি অপরাধ ? তারপর ও একটা থাকার জন্য মাথা গুজার জন্য আবাস পাওয়া বলেই কথা,

মন হয়ত মানে না তবে বিবেক টা কি আল্লাহ আমাদের খেলতে দিয়েছেন ? আমার মনে হয় না , আমাদের বিবেক আছে জন্য হয়ত আমরা মানুষ না হলে আমাদের তুলনা হয়ত সেইসব জংগলের পশুদের সাথেই হত তাই নয় কি ?

মন চাইলেও বিবেক থামিয়ে দিল সবসময়, একটা মানুষের সাথে চলা ফেরা আর সারাক্ষন পাশে থাকা একদিন না হোক একদিন তার প্রতি দুর্বলতা আসবেই মনে ভুল বললাম কি ? তবুও আমাদের বিবেকের কাছে পরাজিত হয়ে আমাদের জীবন চলতে হয় ,

চাকুরী দেবার নাম করে কি না কি করছে আমাদের বিত্তবানেরা ? আর এগুলো কি শুধু সিনেমার মাঝেই আছে নাকি বাংলাদেশের প্রতিটি ঘরেঘরে ঢুকেছে ?

কৃষ্ন করলে লীলা খেলা আমি করলে ঢং
পুরুষ রা করলে সবি রাইট হয় নারী করলেই রং

কি বুঝলেন এই ছন্দ থেকে ?


যাউক গা , সিনেমার মাঝে গানের কথা গুলো অশ্নীল নাকি আমাদের মন অশ্নীল ?



ডিপজলের সিনেমা আর ফারূকীর সিনেমা এর মাঝে একটা উদাহারন দেই ,,,,,,,,,, সিনেমা হলে যখন বসে ছিলাম তখন ঘন্টাখানেক পরে একজন দর্শক বলে উঠল এটা কোন সিনেমা হল ? কাটপিচ নামের পর্ন ভিডিও ঢুকানোর নাম সিনেমা নাকি কিছু বাস্তব চিত্র তুলে ধরার নাম সিনেমা ? হয়ত কোনটাই না, তবে ফারুকী কোন কারনে অশ্নীলতার জন্য সাবধান থাকবে ?

আমার মতে থার্ড পারসন সিংগুলার নাম্বার বাংলাদেশের বর্তমান সমাজ ব্যবস্থার একটা বহিঃপ্রকাশ কোন অস্নীলতার কারন নয়, আপনাদের মতামত কি ?
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০০
১৩টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×