তোমাকে ভালবাসার রঙে রাঙাবো বলে কৃষ্ণচূড়ার লাল নিয়ে ছিলাম হাতে,কোন এক সন্ধ্যারাতে ,নিয়নের আলোয় হলুদ চারিদিক ,তোমাকে হলুদে স্নান করাবে তাই,প্রকৃতি সাজিয়েছে তারে অপার মহীমায়, শত সহস্র মানুষের ব্যস্ততামুখর সেদিনের রাজপথ, আর আমার ব্যস্ততা শুধু তোমাকে ঘিরে,তোমায় দিব বলে নিয়েছিলাম হাতে সাতটি লাল পদ্ম ,এক দিঘী জল,একটি শীতলপাটি ,এক টুকরো আদর,চোখে স্বপ্নিল নীল ,তোমাকে দেখার অফুরন্ত তৃষ্ণা নয়নে,মনের গহীনে সুতীব্র আবেগ,অব্যর্থ এক ইচ্ছে শক্তি খেলেছে নিউরনে আমার,স্বপ্নের কুহেলিকা,বুড়িগঙ্গায় ভাসিয়েছিলাম ঢেউ ,সবুজ ছড়িয়েছিলাম মধুপুর ভাওয়ালের গড়ে,ছড়িয়ে দিয়েছি মায়াকানন পাতালপুরে,ছায়াপথ ধূমকেতু আর সমুদ্রের বাস্তবতায় অচিন কোন সুরে ছড়িয়ে দিয়েছি রবীন্দ্র গান তোমার অন্তরে,কন্ঠে দিয়েছি বিহাগের সুর,অপসারর রূপে তুমি বিমুগ্ধ দুচোখ ।
তোমার দর্পচূর্ণ হলে জানি রমণী শ্রেষ্ঠাতুমি ,তোমার নিয়েই ট্রয় নগরীতে ঘটে গেছে মহাপ্রলয় তোমার জন্যে হয়েছিল সে স্বপ্নের তাজমহল,তোমার অবজ্ঞায় খলনায়ক তোমার প্রেমে নয়,তোমার ভালবাসায় পথের ভিখেরী হয়েছিল স্বপ্নের রাজকুমার দিয়েছিল জাভা সুমাত্রা পাড়ি ।
তোমাকে ভালবাসার রঙে রাঙাবো তাই করেছি পরখ পুষ্পবিহার আর কালোভ্রমরের গুনগুন ধ্বনি,তোমাকে সাজাতে সাঁঝ প্রভাতে সূর্যের আালোকচ্ছটা,পড়ন্ত বিকেলে বহে সমীরণ সূর্যস্নাত দুপুর ,বর্ষাস্নাত সবুজ অবারিত সবুজ , ঘাস ফড়িঙের দল ,তোমার প্রেমে বিশ্ব ঘুরে রবিতে দিশেহারা ,জোয়ারভাটা জোৎস্নার রাত আর ঘুটঘুটে আঁধার রেস্তোরায় কফি আর মাগের জটিল রসায়ন ,তোমার কাজল কালো চোখে বাঁকা ঠোটের বাঁকে ঢঙে আহলাদে বিমুগ্ধ এ প্রাণ স্বপ্নের জাল বুনে ।
অভিমান ক্রোধ হারিয়ে যায় সেখানে প্রেমেরা ভর করে পাখা মেলে উড়ে যায় স্বপ্নের কোন দেশে দূর নীলিমায় ,অবচেতন মন দূর আঁকাশে শূণ্যে মেলায় ।
তোমাকে ভালবাসার রঙে রাঙাবো তাই।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


