somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ্‌রুখের লাইভ কনসার্ট এবং জমিদারদের বাগানবাড়ি প্রসঙ্গ

১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগেকার দিনে জমিদাররা তাদের বাগানবাড়িতে কিছু মেয়েমানুষ নিয়ে এসে ফুর্তি করে থাকত।সেইসব জমিদার এখন আর নেই,তাদের ভূমিকা হাতবদল হতে হতে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির হাতে এসে পড়েছে।এরই সাথে তাদের বাগানবাড়ির ভূমিকাও বদলে গেছে।সে সব বাগানবাড়ি এখন কনসার্ট নামে পরিচিতি পেয়েছে।কিছু মানুষ টাকা বিনিয়োগ করে কিছু গায়ক-গায়িকা,নায়ক-নায়িকা,নৃ্ত্যশিল্পী ধরে নিয়ে আসে।ভাড়া করে আনা এসব মানুষগুলো কিছুক্ষণ নেচে বা গেয়ে ঐসব বিনিয়োগকারীগুলোকে আনন্দ প্রদান করে থাকে।আর তারা তাদের আনন্দ বিভিন্নভাবে প্রকাশ করে।

আগেকার দিনেও সেসব বাগানবাড়িতে এমনটা হত।একজন মেয়ে নাচত আর কিছু লোক বাদ্যবাজনা বাজিয়ে জমিদারদের আনন্দ প্রদান করত।জমিদাররা কিছু টাকা তাদের দিকে ছুঁড়ে মারত এবং নানা অঙ্গভঙ্গি করে আনন্দ প্রকাশ করত।

সুতরাং দেখা যায়,বাগানবাড়ির ভূমিকা তেমন একটা বদলায়নি।

আজকে শাহ্‌রুখের কনসার্ট দেখে এসব কথা মনে হচ্ছিল।এগুলো মনে হবার সাথে সাথে সেটা দেখার রুচি নষ্ট হয়ে যায়।তবুও দেখি,কারণ বাসার প্রায় সবাই অনুষ্ঠানটা দেখছিল।

ছোটবেলায় রাণী মুখার্জীর করা একটা ইন্ডিয়ান বাংলা মুভি দেখেছিলাম 'বিয়ের ফুল' নামে।তখন খুব ভালো লেগেছিল।সাথে মুখার্জীকেও ভালো লেগেছিল।সে ভালো লাগা অনেকদিন টিকেছিল,তবে পরে নষ্ট হয়ে যায়।আজকে তার নাচ আর গেটআপ দেখে সে ভালো লাগা পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে।খুবই বিরক্তি লেগেছে তার নর্তন-কুর্দন দেখে।মনে হচ্ছিল বাংলাদেশের মানুষ এক নায়িকাকে ধরে এনেছে ঐ বাগানবাড়ির মেয়েগুলোর মত আনন্দ প্রদানের জন্য।সে উপরি হিসেবে বাংলায় কিছু কথা বলল।যা বাংলার মানুষ শুনে তৃপ্ত হয়েছে।

শাহ্‌রুখের বেলায়ও একই কথা।সে এসে কিছুক্ষণ নাচল,এরপর কিছু বিটলামিপূর্ণ কাজ করে বাংলার মানুষকে আনন্দ প্রদান করল।

অনুষ্ঠানের সবচেয়ে বিরক্তিকর পর্ব হচ্ছে শাহ্‌রুখের সাথে দুইজন প্রেমিক-প্রেমিকা অথবা স্বামী-স্ত্রীর অংশটা।আমি একবার পেপারে পড়েছি শাহ্‌রুখকে এক থেকে দেড় লক্ষ রুপি দিলে সে যেকোন অনুষ্ঠানে গিয়ে নাচানাচি করে থাকে।সে গেষ্টদের সামনে অনুষ্ঠানের মূল ব্যক্তিদের সাথে এমন ভাব করে থাকে যেন তারা তার কতদিনের পরিচিত!গেষ্টরাও তার অভিনয় দেখে মুগ্ধ হয়।

আজকে ঐ দুই ব্যক্তির সাথে শাহ্‌রুখ যা করল তা দেখে আমার সে কথাগুলো মনে পড়ে গেল।আমার এখন মনে হচ্ছে তারা দুইজন শাহ্‌রুখ খানকে মোটা অঙ্কের টাকা দিয়েছে।একারণে সে তাদের দুইজনের সাথে এতকিছু করল।

এরপর বাংলাদেশের কিছু কুলাঙ্গারকে দেখা গেল যারা শাহ্‌রুখ বা হিন্দী বলতে পাগল।তারা এসে শাহ্‌রুখের সাথে কিছু ফালতু বকর বকর করল,শাহ্‌রুখ কিছু ভাঁড়ামী করল আর আমি বিরক্ত হলাম।

শাহ্‌রুখ আসার আগে 'সুরেশ' (নামটা আমি ভালো করে জানি না) নামের এক গায়ক এসে লাফালাফি করে নিজের শরীর গরম করল।তার লাফালাফি দেখে মনে হচ্ছিল তার গায়ে বিছুটি পাতা লাগিয়ে দেয়া হয়েছে।কিভাবে যে এসব মানুষ এত লাফাতে পারে!তাকে সে অবস্থায় যদি কেউ হঠাৎ দেখে,তাহলে নির্ঘাৎ কনফিউজড হয়ে যেত।সে তখন ভাবত,"এই আজব প্রাণীটা কি গাইছে নাকি লাফাচ্ছে?"

অনুষ্ঠান এখনও মনে হয় চলছে।কিন্তু আর দেখার ইচ্ছে নেই, যা দেখা দেখে ফেলেছি।

অনুষ্ঠানটা বা কনসার্টটা তেমন ভালো হয়নি।বৈশাখী চ্যানেলের প্রচারে অনভিজ্ঞতা,দেবাশীষ বিশ্বাসের ভেতরকার উত্তেজনা তথা উপস্থাপনায় ত্রূটি,শাহ্‌রুখের পাগলামী,কিছু পাগলের ফালতু কথাবার্তা-সব দেখে আমার কাছে কনসার্টটা যথেষ্ট বাজে লেগেছে।


জানি না,শাহ্‌রুখকে এনে বাংলাদেশের মানুষ কি পেল।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×