somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গেম তিন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এরপর Click This Link

দরজার দিকে যাচ্ছি, একবারে দরজার মাঝ দিয়ে ঢুকবো, আমার গুড়গুড়ির বন্ধু হবে, বিশাল দরজা, লোকটা আসছে... শাদা কিছু চিহ্ন লোকটার পিছে পিছে যাচ্ছে, লোকটা পড়ে গেলো একটা শব্দ হলো আআআআআআ করে, তার আগে মনে হয় পট পট কোনো শব্দও হয়েছিলো, তাকিয়ে দেখছি পড়ে থাকা মানুষটাকে, এসব কি? এসব কি অসভ্যতা?! এটা কি হলো? কোন গেমের মধ্যে কি? আজব তো! আজব অসভ্যতা, সাইকো কোথাকার! পারভার্ট কোথাকার! এসব কি? শালার আজব শয়তানি! ফালতু ইতর কোথাকার!

ঠিকমতো ভাবতেও পারছি না এখানে ঠিক কি হলো, শয়তানটা একটা বাচ্চাদের গেম বানিয়েছে, তার মধ্যে কোনো কথা বার্তা ছাড়া হঠাৎ করে খুনাখুনি ঢুকিয়েছে! শালার ফালতু ইতর সাইকো! প্লেয়িং গড এহ! আজব শয়তানি, সিডি র খাপে মনে হয় রাশিয়ান টাইপ কোনো ভাষা ছিলো, পুরা কালো তে অল্প কাঁপা কাঁপা শাদা তে লেখা জোখা দুই একটা, বেশি কিছুই নাই, খেয়াল করে দেখার মত ব্যাপারটা.. এমনি তে তো সব খাপে গাজির পাঠ লেখা থাকে, এটা এমন কালাকুলা! শালা ভয় খাইছে, কেউ যদি তাকে খুঁজে নিয়ে তার মাথার পিছেও গুলি ঢুকিয়ে দেয়, শালার শয়তান, ভীতুগিরি টা রহস্য ভাব দেখিয়ে ঢাকছে, শালার শয়তান

গেম পুরা ঠান্ডা, কোথাও কিছু নড়ছে না, বাবু ছেলেটাও কোথাও নেই, কেউই নেই আসলে, ভোজবাজির মত সব ঠান্ডা, পুরা গেম ঠান্ডা শালার ফালতু বা.. চুপ চাপ দাড়িয়ে আছি, নড়তে ইচ্ছা করছে না, আরো গুলিবাজ কোথাও থাকলে বের হয়ে আসুক, যা কিছু হবার হতে থাকুক, আগে সব ঘটে নিক, তারপর.. ধুস! শালার দুপুরের খাবার খাইনি, গোসল করিনি, এক গেমের ধান্ধায়! সিডির খাপ টা নিয়ে কি সাইবার ক্যাফে তে যাবো? শালার গড প্লেয়িং সাইকোটাকে একটা সার্চ দিয়ে একটু নাড়িয়ে দেই তো কেমন হয়! খুব বড় সাইকো হইছে! কোনো বন্দুকধারিকেও দেখালো না সারা সময়! কোনো চিহ্নই দেখালো না কোনো কিছুর! আজব!

কেমন জ্বর জ্বর এলোমেলো ময়লা ময়লা লাগছে, সাইবার ক্যাফে খুলে যাবার কথা...

চলবে
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×