somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিপাইমুখ বাঁধঃ একটি পর্যালোচনা -৩

১৮ ই মে, ২০১৩ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই প্রকল্পের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হবে ১৫০০ মেগাওয়াট । ৬টি টারবাইন থাকলেও আসলে কাজ করবে মাত্র দুইটা । মনিপুরের জনগণকে বলা হয়েছে যে,তারা উৎপাদিত বিদ্যুৎের ১২% বিনা পয়সায় পাবে । আসলে সেটা ১৫০০ মেগাওয়াটের ১২% নয় । দুটো টারবাইন চললে ৪৫০ মেগাওয়াটের মাত্র ১২% অর্থাৎ ৫৪ মেগাওয়াট বিদ্যুৎ মনিপুর ও মিজোরামের জনগনকে প্রকল্পের পক্ষে আনবার জন্য এই প্রতিশ্রুতি । (৭)

বাঁধ মানেই যুদ্ধ ,মানুষ ও প্রকৃতির বিরুদ্ধে । শুধুমাত্র বাংলাদেশ বা দক্ষিণ এশিয়াই নয় সারাবিশ্বে বাঁধ বিপর্যয়ক অভিজ্ঞতার সৃষ্টি করেছে । সে কারণে উন্নত বিশ্বে এখন বড় বাঁধ নির্মাণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে । আর সেই বিপর্যয় রপ্তানি হচ্ছে তৃতীয় বিশ্বে ।

বুকার পুরষ্কার প্রাপ্ত উপন্যাসিক অরুন্ধতি রায় তার "দি গ্রেটার কমনগুড" বইতে বড় বাঁধের বিপর্যয় সম্পর্কে লিখেছেন এভাবে______

"বড় বাঁধের শুরু হর্ষধ্বনিতে আর শেষটা কান্নায় । একসময় ধর্ম,জাতিগোষ্ঠী ,মতাদর্শ নির্বিশেষে সবাই প্রবল উচ্ছাসে বড় বড় বাঁধকে স্বাগত জানিয়েছে । বাঁধকে নিয়ে কাব্যও করা হয়েছে সে সময় । এখন আর হয় না । এখন বড় বাঁধের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে । উন্নত বিশ্বে এগুলো বন্ধ হয়ে গেছে । এগুলো উপকার যা করে তার চাইতে ক্ষতি করে বেশি । বড় বাঁধ সেকেলে ,অগ্রহনযোগ্য ,অগণতান্ত্রিক , সরকারের ক্ষমতা কুক্ষিগত করার, কে কি পাবে ,কতটুকু ফলাবে তা ঠিক করে দেওয়ার হাতিয়ার । কৃষকের জ্ঞান তার কাছ থেকে কেড়ে নেওয়ার নিশ্চিত পদ্ধতি । গরিবের পানি,সেচ , আর জমি বড়লোকের হাতে উপহার দেবার উদ্ধত পথ । এগুলুর জলাধার মানুষকে করে গৃহহীন,নিঃস্ব । পরিবেশগত বিবেচনায় চরম দুদর্শা সৃষ্টিকারী । এগুলো মাটিকে বানায় আবর্জনা । বন্যা ,জলাবদ্ধতা , খরা , লবণাক্ততা , আর রোগের বিস্তার এগুলোর পরিণতি । বড় বাঁধের ভূমিকম্প প্রবণতা বৃদ্ধিরও যথেষ্ট প্রমান আছে । "(৮)

এই যদি বড় বাঁধের নির্মাণের পরিণতি হয় তাহলে বাংলাদেশের অবস্থা কি হতে যাচ্ছে সহজে অনুমেয় । এই বাঁধ নির্মাণ নিয়ে বৃহৎ দুটি দল পরস্পর উত্তপ্ত বাক্যবিনিময় করছে এখনও তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেনি কি করবে । দেশের প্রয়োজনে তাদের দেশের ভবিষ্যতের কথা ভেবে দলীয় স্বার্থের ঊর্ধ্বে গঠনমূলক সিদ্ধান্ত গ্রহন এখন শুধু যুগোপযুগি দাবীই নয় সময়েরও দাবী বটে ।

মুনতাসির মামুনের মতে, "টিপাইমুখের মাধ্যমে ক্ষতি কত কমিয়ে বেশি মানুষের বেশি লাভ হবে তা সামগ্রিকভাবে বিচার করতে হবে । "(৯)কথা হচ্ছে বাঁধ নির্মাণ করতে দেওয়ার সিদ্ধান্তটাই বা কতোটা যৌক্তিক /সঠিক ?

ড.আইনুন নিশাত ১৯৯৮ সাল থেকে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ইউনিয়নের ( IUCN)বাংলাদেশের প্রতিনিধির দায়িত্ব পালন করছেন । তিনি দীর্ঘ সময় ধরে পানিসম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা,নদী-ব্যাবস্থাপনা ও নদী শাসন ,উপকূলীয় অঞ্চল ও জলাভূমি সংরক্ষণ এ সম্পর্কিত বিষয় নিয়ে কর্মরত । তাঁর মতে,
"টিপাইমুখ বাঁধের প্রভাব মণিপুর থেকে শুরু করে ভৈরব পর্যন্ত পড়বে । আমার ধারণা ভারতের EIAপ্রতিবেধনে প্রভাব এলাকা মনিপুর থেকে শুরু হয়ে অমলসিদে এসে থেমে গেছে । কিন্তু এর প্রভাব পড়বে বাংলাদেশের সিলেট হয়ে ভৈরব ,চাঁদপুর পর্যন্ত । বাংলাদেশে যে জলাবদ্ধতা হবে,সে বিষয়টি EIA প্রতিবেদনে যে নেই,এটা আমি নিশ্চিত ।"
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৩ রাত ১২:২৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×