কম্পিউটার নিয়ে যারা ঘাটাঘাটি করেন তাদেরকে বলছি ।
১৩ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি ফ্লাশ প্লেয়ার নিয়ে কিছু ঝামেলার মধ্যে আছি । কোন ধরনের কুল কিনারা করতে পারছি না এটার । এফএলভি ফাইল যেগুলো আমরা ইউটিউব বা গুগল ভিডিওতে দেখি সেগুলো চালানোর সময় খুব বেশী সিপিইউ ব্যবহার করে । ফুল স্ক্রিনে চালাতে গেলে তা 80% এর বেশী সিপিউ ইউজ করে । আপনারা একটু ব্যাপারটা আপনাদের পিসিতে ব্যবহার করে জানান আপনার পিসি ওগুলো কত সিপিইউ ব্যবহার করে । সেই সাথে আপনার হার্ডওয়ার স্পেকটা জানালে ভালো হয় । আমি টেস্ট প্রসিডিওর টা ও আমার হার্ডওয়্যার স্পেকটা দিচ্ছি এখানে । টেস্ট প্রসিডিওর : 1.প্রথমে সমস্ত এ্যাপ্লিকেশন বন্ধ করে দিন । তারপর control + alt + delet প্রেস করে windows task manager -এ যান । ওখানে performance tab এ গিয়ে খেয়াল করুন সিপিইউ ইউসেজ কত । সিপিইউ ইউসেজ মেশিন ভেদে 0-10% এর মধ্যে থাকার কথা । 2. এরপর টাস্কম্যানেজারটা ব্যাকগ্রাউন্ডে রেখে কোন ব্রাউজার ওপেন করে ইউটিউবের কোন ভিডিও চালান । একবার ওটা নরমাল সাইজে আরেকবার ফুলস্ক্রিনে রেখে দেখুন কত সিপিইউ ইউজ করে ওটা ।এখানে খেয়াল রাখতে হবে যে টেস্ট টাইমে ফ্ল্যাশটা কোন উইন্ডোর পেছনে ফেলা যাবে না । আমার টেস্ট রেজালট হলো : 1. নরমাল সাইজ : 40-45% 2. ফুলস্ক্রিন সাইজ : 80-90% যে হার্ডওয়্যারে টেস্ট করেছি : p41.7 ghz, 1 gb ram, 256mb agp, 1280*1024 resolution.
আপনার রেজালট জানার অপেক্ষায় থাকলাম ।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন