ইমন সরওয়ার ভাই বক্তব্য মুছে দেয়া কিংবা ব্লক করা গা সওয়া হয়ে গেছে আমি কিছু মনে করিনা। ইতিমধ্যে দুই কাপুরুষ এবং তাদের পালিত আরেকটি ব্লগে আমি ব্লক হয়ে গেছি। (সংসদে গৃহপালিত সদস্য রেখেছিলো স্বৈরাচারী এরশাদ, এই কপটেরা মুক্তবুদ্ধি, মুক্তচিন্তার আওয়াজ দিয়ে সামুতেও গৃহপালিত পশু, স্যরি গৃহপালিত ব্লগ পালে। ) আমি কিছু লেখালেখির মানসে, নিজের কিছু লেখা সংরক্ষণের ইচ্ছায় সামু’তে এসেছিলাম। কিন্তু দুই এক জন ব্লগারের নির্লজ্জপনায় আমার নিজেরও লজ্জা লাগে আমার সব সৎ ইচ্ছা এক মুহুর্ত্বে উবে যায়। এই কপটরা ব্লগে মিথ্যার, কপটতার, কাপুরুষতার বিষ ছড়াচ্ছে। আমি ভাবি প্রথমে এদেরে থামানো দরকার। ভাই, বিলেতের সাহিত্যমহলের অন্দরের অনেক খবর আমার জানা। প্রায় বিশ বছর ধরে সাহিত্যের সাথে ঘর করছি। আমি জানি কার দৌড় কতটুকু। এখন কেউ যদি হঠাৎ করে নিজেকে রুস্তম ভাবে সেটা আমি মেনে নিতে পারি না। আমি আপনাকে শুধু একটা উদাহরণ দেবো- এখন যারা বিলেতের সাহিত্য পাতাকে আবর্জনা বলছে তারা বছর দুয়েক আগেও এই আবর্জনায় প্রকাশিত হতে রীতিমত প্রতিযোগিতা করত । এক সাহিত্য সম্পাদক এদেরকে এতো হাইলাইট করতেন, হাইলাইটের জ্বালায় আলস লেখা উদ্ধারই মুশকিল হয়ে পরতো। প্রমাণ-১ দেলোয়ার হোসেন মঞ্জু’র ‘মৃত্যুধারণের পত্র’ থেকে- লন্ডনের সাপ্তাহিক পত্রিকায় চমৎকার সাহিত্য পাতা উপহার দেয়ার ইতিহাস রচনা করলেন সাপ্তাহিক সুরমা পরিবারের আহমদ ময়েজ। আমার (গেওর্গে আব্বাস) এবং মুজিব ইরমের প্রতি ময়েজানুরাগ বেশী থাকায় আমাদের লেখা গুরুত্ব দিয়ে প্রকাশ করে লজ্জায় ফেলে দেন আহমদ ময়েজ। মুজিব ইরম প্রায়শ বলেন- ইহা কিছুনারে ভাই-ভালোবাসার প্রতিদান। ময়েজ সাহেব আমাদের ভালবাসেতো, তাই একটু হাইলাইট করে। সুত্র কাজল রশীদ সম্পাদিত শব্দরুপ নভেম্বর ২০০২। স্বঘোষিত এক রুস্তম তার ব্লগে দেখলাম কাজল রশীদের সাথে বাহাসে নামে কিন্তু দুমিনিট পরেই পাল্টি মেরে দেয়। অন্যদের মূর্খ বলে বলে নিজের মূর্খতা আড়াল করতে চায়। কাজল রশীদের এক প্রশ্নের উত্তরে জানায় ফরিদ আহমদ রেজার রাজনৈতিক অবস্থানের কথা তার নাকি জানা নাই, কতটুকু মূর্খ দেখুন। তার মূর্খতার প্রমাণ দেই- প্রমাণ-২ দেলোয়ার হোসেন মঞ্জু’র ‘মৃত্যুধারণের পত্র’ থেকে- বারকি ভর করেছিল সক্রেটিসের উপর; বারকি ভর করেছে ফরীদ আহমদ রেজাকে। সত্তরের কবি রেজার মনোকেন্দ্রভূম বারকিগ্রস্থ হওয়ায় সংসার সন্তান, শিক্ষালয় সামাল দিয়ে লন্ডন থেকে প্রকাশ করছেন কাব্যতত্ত্ব বিষয়ক ছোট কাগজ ‘কবিতা পত্র’র প্রথম সংখ্যা, এপ্রিল ২০০২এ। ‘কবিতা পত্র’ দ্বিতীয় সংখ্যা প্রায় প্রস্তুত। সৌন্দর্য বিজ্ঞানের বিশিষ্ট শাখা ‘কবিতা’ নিয়ে ব্যস্ত থাকায়ই সম্ভবতঃ ফরীদ আহমদ রেজা সাপ্তাহিক কলম চর্চা বাদ দিয়ে নন্দন, রুপ-রসতত্ত্ব, কবিতার উপকাঠামো, অধিকাঠামো নিয়ে আনন্দগ্রস্থ, সুত্র কাজল রশীদ সম্পাদিত শব্দরুপ নভেম্বর ২০০২। আরে ব্যাটা মূর্খ তুই জানিস ফরীদ আহমদ সত্তর দশকের কবি, তুই তাঁর ‘কবিতা পত্র’ দুসংখ্যায় লিখলিও কিন্তু তুই জানলি না তাঁর রাজনৈতিক অবস্থানের খবর। মূর্খতা আর কাকে বলে! এই কপটের কপটতার আরো অনেক প্রমাণ আমার কাছে আছে, প্রয়োজনে সরবরাহ করা যাবে।
আমি কিন্তু আপনাকে আমার মতো করে ভাবছি না, কিন্তু আপনার লেখা পড়ে আমার ধারণা হয়েছে আপনি একটা যুদ্ধে নেমেছেন ( আপনার মন্তব্যে আপনি লিখেছেন আপনার লেখার একটা উদ্দ্যেশ্য আছে) নিশ্চয় জয়ের জন্যই নেমেছেন, যুদ্ধে জয় করতে হলে অগ্র পশ্চাৎ কিন্তু বিবেচনা করা লাগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

