আমাদের তেমন একটা ড্রাইভারের প্রয়োজন হয়না। বাচ্চার স্কুল কাছেই, আমার অফিস আমাদের বাসার বিল্ডিংয়ে। বাচ্চার স্কুল আর টুকটাক কাজেই গাড়ী ব্যবহার হয় এবং সেটা আমিও চালাতে পারি। মাঝে মাঝে ঢাকার বাইরে যেতে বা আব্বা গাজীপুর আর উত্তরা যেতে হয়ত ড্রাইভার দরকার ছিল। কিন্তু তাও হয়ত মাসে একবারও যাওয়া হতো না। আমাদের ড্রাইভার মোটামুটি বসে বসেই বেতন নিত।
আমি মাঝে মাঝে ভাবতাম যদি এমন প্রফেসনাল সার্ভিস পাওয়া যেত যে পার্ট টাইমার ড্রাইভার পাওয়া যেত, তাহলে কতোই না সুবিধা হতো! শুধু ড্রাইভার কেন, ধরেন বিল দেবার জন্য বা যে সমস্ত সার্ভিস আমাদের মাসে বা সপ্তাহে ১-২ বার দরকার হয়, বা জরুরী প্রয়োজনেও সাহায্য করার জন্য যদি একটি কোম্পানী থেকে পার্টটাইমার এসিস্টেন্ট পাওয়া যেত, তাহলে অনেকেরই উপকার হতো। পার্টটাইমার বুয়া (বাসায় কোন পার্টিতে সাহায্য করার জন্য - মাসে ১-২ দিন) সহ অনেক ধরনের সেবাই এভাবে দেয়া যেতে পারে।
কোম্পানীটি তাদের সরবরাহকৃত লোকদের পুলিশ ভেরিফিকেশন করে যাবতীয় তথ্য সংরক্ষন করলে নিরাপত্তার সমস্যা সমাধান করা খুবই সম্ভব। একটু চেষ্টা করলে যেকেউ এধরনের একটি ব্যবসা শুরু করতে পারেন।
এমনই একটা বিজ্ঞাপন দেখলাম নতুনবাজারে (Click This Link) । যদিও তারা মনে হয় না ড্রাইভার বা বুয়া বা এধরনের সাপোর্ট দেয়। ইসস... যদি দিত!
ড্রাইভার, বুয়া বা জরুরী প্রয়োজনের এসিস্টেন্ট - এ ধরনের সেবা গুলো আউটসোর্স করতে পারলে কেমন হতো?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।