সরকারী সেবা ও একটি রাজনৈতিক দর্শন
৩০ শে জুন, ২০১৪ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গলার দাগ সমস্যা নিয়ে আজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গেলাম। মাত্র ১০ টা ফি দিয়ে একজন স্কীন বিশেষজ্ঞকে দেখালাম (যতদিন প্রেসক্রিপশনের কাগজে ডাক্তারের পরামর্শ লেখার জন্য জায়গা খালি থাকবে ততদিন আর ১০ টাকাও দিতে হবে না।)। প্রেসক্রিপশন অনুযায়ী কিছু ওষুধও নিলাম হাসপাতাল থেকে বিনামুল্যে। হাসপাতালে ঢোকা থেকে সব কাজ শেষ করে বের হতে আমার সর্বমোট আধা ঘন্টা সময় লাগলো সব মিলিয়ে (দুপুর ১২ টায় ঢুকে সাড়ে ১২ টায় বের হলাম)।
আমি সন্তুষ্ট।
আমরা মধ্যবিত্তরা কতোজন সরকারী হাসপাতালে যাই? আমার মনে হয়না খুব বেশী। তবে মান সম্পন্ন সরকারী হাসপাতালগুলোতে আমরা যেতে থাকলে তাদের সেবার মানও কিন্তু দিনকে দিন বাড়তে থাকতো। পাশাপাশি আমরা যারা ট্যাক্স প্রদান করি তারা সততার সাথে ট্যাক্স প্রদানে আরো উৎসাহিত হতাম।
আমাদের দলের (
ঐক্যবদ্ধ বাংলাদেশ ) প্রস্তাবিত ইশতেহারে বলা হয়েছে, ”নির্বাচিত জনপ্রতিনিধি ও তার পরিবারের সদস্যরা অবশ্যই সরকারী হাসপাতাল ব্যতীত চিকিৎসা, সরকারী শিক্ষা প্রতিষ্ঠান ব্যতিত শিক্ষা সেবা গ্রহন করতে পারবে না, যদি বাংলাদেশে দেয়ার ব্যবস্থা থাকে । এর ফলে সকল জনপ্রতিনিধি তার নিজ নিজ এলাকার সরকারী চিকিৎসা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মান নিয়ে সচেতন থাকবেন, যা আমাদের উন্নত নাগরিক সেবা দিতে সাহায্য করবে।”
আমি গর্বিত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন