বন্ধুরা, গত পরশুদিন সকালেই পিনাক-৬ উদ্ধার কার্যক্রম থেকে ইস্তফা দিয়েছে সরকার। জানি আমাদের ইভেন্টটাও এক সময় স্তিমিত হয়ে যাবে। তারপরে জীবন সবসময় যেরকমভাবে চলে, সেরকমই চলতে থাকবে।
আমরা চাই পিনাক-৬ ডুবি, বাংলাদেশে লঞ্চডুবির একটা নিত্তনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ানো, একজন দুষ্কৃতকারীর নৌ মন্ত্রীর পদ দখল করে রাখা - এসব কিছুর বিরুদ্ধে একটা প্রতীকী এবং অহিংস প্রতিবাদ করে আমরা ইভেন্টটা শেষ করি।
এই লক্ষ্যে আমাদের ইভেন্টের শেষ দিনে অর্থাৎ ২২শে অগাস্ট সকাল ১১টায় আমরা ঢাকা এবং আশেপাশের অন্যান্য সব জেলাগুলো থেকে মাওয়া ঘাটে যেয়ে একত্রিত হয়ে শাহজাহান খানের কুশপুত্তলিকা পদ্মায় নিমজ্জন করবো। আসুন আমাদের দেখা হোক মাওয়া ঘাটে। আমরা আর কিছু না পারি, নৌমন্ত্রীর কুশপুত্তলিকার সলিল সমাধি করে প্রতীকি মাধ্যমে আমাদের প্রতিবাদটা সবাইকে জানাই।
এই একই ব্যাপার, অর্থাৎ 'নৌ-মন্ত্রীর কুশ পুত্তলিকা নিমজ্জন' প্রক্রিয়া, বাংলাদেশের যে কোনো ব্যাক্তি বা গ্রুপ তাদের নিজ নিজ জেলায় বসে যে কোনো নদী, খাল, বিল, পুকুর এমনকি চৌবাচ্চার মধ্যেও সংঘটিত করতে পারেন। আর এই ইভেন্টের সব ছবি আর খবর আপনারা চাইলেই আপলোড করতে পারেন আমাদের এই ইভেন্ট পেইজটায়।
আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসাবে মন্ত্রীর এই অপরাধী দায়ীত্বহীনতার, এই নিরন্তর লঞ্চডুবির একটা শেষ চাই। এবং দেশবাসীকে মুখ তুলে বলতে চাই যে এই অন্যায়, এই নির্যাতনের শেষ চেয়ে আমরা একটা কিছু করেছিলাম। তা নাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আপনাকে, আমাকে, আমাদেরকে কখনোই ক্ষমা করবে না।
ইভেন্ট লিংক: নৌ মন্ত্রীর অপসারণ চাই
#RemoveShahjahan #ShahjahanMustGo #ProtestBangladesh
পোষ্ট:
ঐক্যবদ্ধ বাংলাদেশ
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।