somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশাসনের নাকের ডগা বিধ্বস্ত

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদক এমন একটি অভিশাপ যা প্রতিনিয়ত একটি সমাজের ভিত্তিকে দুর্বল করার পক্ষে যথেষ্ট।আর এই মাদক চোরাচালান এর অন্যতম মদদ দাতা হয় যদি প্রশাসন, তাহলে সোনার বাংলা শুধু নামমাত্র সোনার বাংলাই হবে।ডিজিটাল বাংলাদেশ গড়তে চান, ভালো কথা! কিন্তু এটা কি রকম ডিজিটাল বাংলাদেশ যেখানে প্রশাসনের নাকের ডগায় ভর করে অনায়সে মাদকের রমরমা ব্যবসা চলছে!মাদকের প্রধান ট্রানজিট হিসাবে খ্যাত দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর। এই ট্রানজিট কে পুজি করে মাদক ব্যাবসায়ীরা প্রতিদিন লক্ষ লক্ষ মাদক যেমন ফেন্সিডিল,গাজা, এমনকি ইয়াবার মত যৌন উত্তেজক ট্যাবলেট সহ নানা ধরনের মাদক চোরাচালান করছে।আর এসব অপকর্মকে সহায়তা করছে প্রশাসনের কিছু অসৎ কর্মকর্তা।অথচ যারা দেশ চালান,বড় বড় মঞ্চে বক্তৃতার ফুলঝুড়ি ছড়ান তারা এই বিষয় গুলো দেখেও নির্বাক।অনেক রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে হরতাল, অবরোধ ডেকে থাকে কিন্তু এটা দেখা গেলো না যে মাদকের বিরুদ্ধে কেউ উচ্চতর স্লোগান ব্যবহার করেছেন!অনেকেই বড় গলায় বলেন প্রশাসন ব্যবস্থাকে স্বাধীন ও নিরপেক্ষ করা হয়েছে, আদ্যোও কি এটা সম্ভবপর! আমরা বলবো না।কারন যদি প্রশাসন স্বাধীন হতো তবে দেশে কোন অপরাধীই থাকতো না।প্রশাসনের অনেক কর্মকর্তা আছেন যারা নিজেদের সাধু বলে পরিচয় দিয়ে মাদক ব্যাবসায়ী দের নিকট থেকে উপধৌকনের আশায় পথ চলেন।এমনকি মাদক ব্যাবসায়ীদের মোসাহেবি করতেও তারা পটু।মনে হয় যেন প্রশাসনের জন্মই হয়েছে ভাগের মাল খাওয়ার জন্য।আর হ্যা অনেকেই একটা উপমা ব্যবহার করে নিজের দোষ ঢেকে রেখে বলেন, "নিজেকে বদলাও তবে দেশ বদলাবে।" বলাটা খুব সোজা কিন্তু করা কঠিন।প্রবাদে আছে,
"অন্যায় যে করে আর অন্যায় যে প্রশয় দেয় তারা প্রত্যেকেই সমান অপরাধী।"
এটাই যদি বাস্তবতা হয় তবে বিবেকের কাছে প্রশ্ন প্রশাসনকে কোন পাল্লায় রাখবেন?
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×